শ্রীনগর, ২২ মে (হি.স.): জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দওয়ারায় জঙ্গল এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করল নিরাপত্তা বাহিনী| রবিবার রাতে হান্দওয়ারার কেহমাল জঙ্গল এলাকায় সন্দেহজনক গতিবিধি নজরে আসে নিরাপত্তা বাহিনীর| তত্ক্ষণাত্ নিরাপত্তা বাহিনী গুলি চালালে, জঙ্গিরাও পাল্টা গুলি চালায়| বেশ কিছুক্ষণ ধরে গুলির লড়াই চলার পর জঙ্গিরা ওই এলাকা থেকে পালিয়ে যায়| দীর্ঘক্ষণ গুলির লড়াই চললেও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই|
জঙ্গিরা পালিয়ে গেলে ওই এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী| শীর্ষ এক পুলিশ কর্তা জানিয়েছেন, তল্লাশি অভিযান চলাকালীন একটি পিস্তল, দু’টি পিস্তলের ম্যাগাজিন, ৪০ রাউন্ড গোলাবারুদ, একটি ব্যাটারি চার্জিং ক্যাবল, একটি বাইনোকুলার, সাতটি ড্রাই ব্যাটারি এবং একটি হাঁটার লাঠি উদ্ধার করা হয়েছে|
কুপওযারায় জঙ্গল থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ
Releated Posts
বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার
তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…


















