News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রমিক সহায়িকা প্রকল্পে টাকা জমা রেখে প্রতারিত বৃদ্ধ
Image

শ্রমিক সহায়িকা প্রকল্পে টাকা জমা রেখে প্রতারিত বৃদ্ধ

আগরতলা, ১৯ মে (হিঃস)৷৷ কতিপয় আধিকারিকের দৌলতে সরকারী প্রকল্পে অর্থ রেখেই নিস্তার পাচ্ছেন না সাধারণ খেটে খাওয়া মানুষ৷ অসংগঠিত শ্রমিক সহায়িকা প্রকল্পে টাকা জমা রেখে প্রতারিত হতে হলেন এক শ্রমিক৷ হতদরিদ্র ওই বৃদ্ধ শ্রমিক ব্লক প্রশাসন থেকে শুরু করে স্থানীয় পঞ্চায়েত ও জনপ্রতিনিধিদের দ্বারে ঘুরলেও কোথাও কোন আশার বানী শুনতে পাচ্ছেন না৷ রাজ্যের হতদরিদ্র মানুষদের সুবিধার্থে সরকার শ্রম দফতরের মাধ্যমে অসংঘটিত শ্রমিক সহায়িকা প্রকল্প চালু করে৷ ওই প্রকল্পে শ্রমিকরা প্রতি মাসে যে পরিমাণে টাকা জমা করবে সরকারের পক্ষ থেকে সমপরিমাণ টাকা সংশ্লিষ্ট শ্রমিকের নামে জমা করার কথা৷ অমপুর ব্লকের অধীন রাংকাং গ্রাম পঞ্চায়েতের দুই নং সুকান্ত কলোনির বাসিন্দা প্রফুল্ল মন্ডল ওই প্রকল্পে নাম নথিভুক্ত করেন৷ ২০০৩ সাল থেকে প্রফুল্ল মন্ডল ও অসংঘটিত শ্রমিক সহায়িকাে প্রকল্পে টাকা জমা রাখতে শুরু করেন৷ে ২০০৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রতি মাসে ২৫ টাকা করে তিনি রাংকাং গ্রাম পঞ্চায়েতে জমা করেন৷ এছাড়া ২০১৪ মে থেকে ২০১৬ মার্চ পর্যন্ত প্রফুল্ল বাবু প্রতি মাসে পঞ্চাশ টাকা করে মোট ১১৫০ টাকা জমাে করেন৷ টাকাে জমা করার সবকটিে রসিদ উনার কাছেে আছে৷ বিগত ১৩ বছরে প্রফুল্ল বাবু মোট চার হাজার দুশোে পঁচাত্তর টাকা জমা করেন৷ কিন্তু পরে শারীরিক অসুস্থতার কারণে ওই প্রকল্পে টাকা জমা করা সম্ভব হচ্ছিলো না৷ ফলে গত ২০১৬ সালের ৯ ই জুন অসংগঠিত শ্রমিক সহায়িকা প্রকল্পের টাকা পাওয়ার জন্য অমরপুর ব্লকের বিডিওর কাছে আবেদন করেন৷ কিন্তু প্রায় এক বছর অতিক্রান্ত হতে চললেও আজ পর্যন্ত একটি টাকাও পাননি বয়স্ক শ্রমিক প্রফুল্ল মন্ডল৷ এব্যাপারে বিধায়ক পরিমল দেবনাথকে জানালে তিনি প্রফুল্লে মন্ডলকে জেলাশাসকের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেন৷ কিন্তু শারীরিক অসুস্থতার কারণেে প্রফুল্ল মন্ডলের পক্ষে ওই টাকার জন্য আর দৌড়ঝাঁপ করা সম্ভব হয়নি৷ আজও তার সমস্যার সুরাহা হয়নি বলে প্রফুল্ল মন্ডলের অভিযোগ৷

Releated Posts

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লুকানো নয়, নির্মূল করাই লক্ষ্য: মন্ত্রী অগ্নিমিত্রা পাল

কলকাতা, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা গোপন করা নয়, বরং রোগটি নির্মূল করাই পশ্চিমবঙ্গ সরকারের মূল লক্ষ্য…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top