News Flash

  • Home
  • Uncategorized
  • যুদ্ধের জন্য তৈরি থাকুন, অফিসারদের চিঠি বায়ুসেনা প্রধানের
Image

যুদ্ধের জন্য তৈরি থাকুন, অফিসারদের চিঠি বায়ুসেনা প্রধানের

নয়াদিল্লি, ২০ মে (হি.স.) : অত্যন্ত অল্প সময়ের নোটিসে যুদ্ধে যেতে প্রস্তুত থাকুন| প্রতিটি বায়ুসেনা অফিসারকে এই মর্মে চিঠি পাঠালেন এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়া| গত ৩০ মার্চ বায়ুসেনা প্রধান এই চিঠি লিখেছেনে তঁার বাহিনীর প্রায় ১২,০০০ অফিসারকে| পক্ষপাতিত্ব থেকে যৌন নির্যাতন, চিঠিতে উল্লেখ করা হয়েছে একাধিক বিষয়|
চিঠিতে ধানোয়া লিখেছেন, বর্তমান পরিস্থিতিতে বিপদের হুমকি রয়েছে আমাদের উপর| তাই আমাদের প্রতিনিয়ত যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে| অল্প সময়ের নোটিসেও আমাদের যুদ্ধে যেতে হতে পারে| এই প্রথম কোনও চিফ অফ এয়ার স্টাফ কর্মীদের ব্যক্তিগত চিঠি লিখলেন| যদিও ১৯৫০-এর ১ মে এমনই চিঠি লেখেন তত্কালীন সেনাপ্রধান কেএম কারিয়াপ্পা| ১৯৮৬-র ১ ফেব্রুয়ারি চিঠি লেখেন সেনাপ্রধান কে সুন্দরজিত|
একইসঙ্গে এয়ার চিফ মার্শাল বলেছেন, বায়ুসেনার কিছু কিছু পদোন্নতি ও প্রাইম অ্যাসাইনমেন্টে অফিসার নিয়োগের ক্ষেত্রে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে| এমন কিছু ঘটনা ঘটেছে, যা প্রশ্ন তুলেছে পেশাদারিত্ব নিয়ে, বায়ুসেনাকে নীচু করে দেখিয়েছে| এ ধরনের ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া হবে না| জুনিয়রদের প্রতি গালিগালাজ, শারীরিক নিগ্রহ বা যৌন হেনস্থা বরদাস্ত করা হবে না| যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি মুখপাত্র| আইএএফ মুখপাত্র বিষয়টিকে অভ্যন্তরীণ যোগাযোগ বলে মন্তব্য করেছেন, এ নিয়ে কথা বলতে অস্বীকার করেছেন তিনি|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top