News Flash

  • Home
  • Uncategorized
  • আইএসআই এজেন্ট সন্দেহে জয়সলমীরে ধৃত এক সন্দেহভাজন
Image

আইএসআই এজেন্ট সন্দেহে জয়সলমীরে ধৃত এক সন্দেহভাজন

জয়পুর, ২০ মে (হি.স.): পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর এজেন্ট সন্দেহে রাজস্থানের জয়সলমীর থেকে আটক করা হল এক সন্দেহভাজনকে| এডিজি (গোয়েন্দা) ইউ আর সাহু জানিয়েছেন, আইএসআই-এর এজেন্ট সন্দেহে শুক্রবার জয়সলমীরের বাসিন্দা এক জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে| ধৃতকে যোধপুরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে|
গোপন সূত্রে রাজস্থান পুলিশ খবর পায় ওই সন্দেহভাজনের সঙ্গে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর যোগাযোগ রয়েছে| বহুদিন ধরে তার উপর কড়া নজর ছিল গোয়েন্দা সংস্থার| এরপরই শুক্রবার জয়সলমীরে নিজের গ্রাম থেকেই আটক করা হয় সন্দেহভাজনকে| উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই উত্তরপ্রদেশ ও মুম্বই পুলিশের যৌথ অভিযোনে গ্রেফতার করা হয়েছিল আরও এক সন্দেহভাজনকে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top