News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লীর নেতারা রাজ্য নেতৃত্বের কোনও কথা শুনেননি, তাই কংগ্রেস আজ বিপন্ন ঃ বীরজিৎ
Image

দিল্লীর নেতারা রাজ্য নেতৃত্বের কোনও কথা শুনেননি, তাই কংগ্রেস আজ বিপন্ন ঃ বীরজিৎ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে৷৷ দিল্লীর নেতারা রাজ্য নেতৃত্বদের কোন কথা শুনেননি৷ এর জন্যই রাজ্যে কংগ্রেস বিপন্ন হয়ে পড়েছে৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এই বিস্ফোরক মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা৷
এদিন তিনি উপজাতিদের অধিকারের প্রশ্ণে বক্তব্য রাখছিলেন৷ তিনি দাবি করেন, ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ কংগ্রেস আমলেই গঠিত হয়েছে৷ বনাধিকার আইন কংগ্রেস আমলে পাশ হয়েছে৷ এখন আমরা চাইছি ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদকে আরও শক্তিশালী করা হোক৷ যাতে উপজাতিদের কল্যাণে সহায়ক ভূমিকা নিতে পারে৷ তিনি বলেন, স্বশাসিত জেলা পরিষদের বদলে স্টেট কাউন্সিল গঠন করা হলে উপজাতিরা অধিক উপকৃত হবেন৷ পাশাপাশি কেন্দ্র থেকে সরাসরি অর্থ তাদের প্রদান করা হলে উন্নয়ন আরও গতিশীল হবে৷ তাঁর বক্তব্য, রাজ্যের হাত হয়ে যাওয়ার বদলে কেন্দ্র থেকে সরাসরি অর্থ স্বশাসিত জেলা পরিষদকে দেওয়া হলে উপজাতিদের অধিক কল্যাণ হবে৷ তাতে বীরজিৎ বাবুকে প্রশ্ণ করা হয় ইউপিএ আমলে সরাসরি অর্থ প্রদান কিংবা স্টেট কাউন্সিল কেন গঠন করা হল না৷ এর জবাবে তিনি বলেন, স্বশাসিত জেলা পরিষদে সরাসরি অর্থ দেওয়া হয়নি সেটা ইউপিএ সরকারের ভুল সিদ্ধান্ত ছিল৷ তিনি ক্ষোভের সুরে বলেন, দিল্লীর নেতাদের এই বিষয়ে বহুবার আবেদন জানানো হয়েছিল৷ কিন্তু, তাঁরা রাজ্য নেতৃত্বের কোনও কথা শুনেননি৷ যার কারণে এই রাজ্যে কংগ্রেস বিপন্ন হয়ে পড়েছে৷ প্রশ্ণ করা হয়েছিল দিল্লীর নেতৃত্ব তাহলে রাজ্য নেতাদের বদলে সিপিএমের কথা শুনেছেন কি না৷ এই বিষয়ে বীরজিৎবাবু কোন উত্তর না দিয়ে বিতর্ক এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন বলেই মনে করা হচ্ছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top