News Flash

  • Home
  • Uncategorized
  • বক্সনগরে মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Image

বক্সনগরে মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ১৭ মে৷৷ গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে বক্সনগরের মতিনগর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ মৃতার নাম রিতা দাস বর্মন৷ বয়স একত্রিশ৷ বুধবার সকালে মৃতদেহটি প্রথমে স্থানীয় জনগণ দেখতে পায়৷ পরে খবর দেওয়া হয় সোনামুড়া থানায়৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে মতিনগরের ঘিলামুড়া এলাকায় রাবার বাগানের পাশ এক মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়৷ মৃতদেহের পাশে দুটি কাপর এবং পরিচয় পত্র৷ ঐ পরিচয় মত্র মোতাবেক জানা গিয়েছে মহিলার নাম রিতা দাস বর্মন৷ স্বামীর নাম সত্যপদ বর্মন৷ বাড়ি মেলাঘরের পোয়াংবাড়ী এলাকায়৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে মহিলা স্বামীর বাড়ির লোকদের সাথে যোগাযোগ করে৷ জানা গিয়েছে আজ থেকে প্রায় সাত বছর আগে তাদের বিয়ে হয়েছিল৷ একটি কন্যা সন্তানও রয়েছে৷ দুইদিন আগে স্বামী ও স্ত্রীর মধ্যে কোন একটি বিষয় নিয়ে বাড়িতে প্রচন্ড ঝগড়া হয়েছিল৷ মতিনগর এলাকার কয়েকজন জানিয়েছেন মৃতার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ণ রয়েছে৷ আশঙ্কা করা হচ্ছে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে৷ হত্যার পর মৃতদেহ এখানে এনে ফেলে রাখা হয়েছে৷ ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছেন সোনামুড়ার ওসি অমল চক্রবর্তী, মহকুমা পুলিশ আধিকারীক বাবুল দাস সহ বিশাল পুলিশ বাহিনী৷ পুলিশ একটি হত্যা মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ রাতে খবর লেখা পর্যন্ত কাউকেই পুলিশ গ্রেপ্তার করতে পারেনি৷ ঘটনাকে কেন্দ্র করে মতিনগর এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top