News Flash

  • Home
  • Uncategorized
  • মাকে নৃশসংভাবে হত্যার দৃশ্য থানায় গিয়ে বলল শিশুকন্যা
Image

মাকে নৃশসংভাবে হত্যার দৃশ্য থানায় গিয়ে বলল শিশুকন্যা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৬ মে৷৷ গত ৮ মে গৃহবধু হামিনা বেগমকে হত্যা করে ফাঁসিতে ঝুলানোর সম্পূণ্য দৃশ্য কন্যা জন্নাত সুলতানা প্রত্যক্ষ করেছেন৷ হাসিনার কন্যা জন্নাত তার নিজের চোখের সামনে হত্যার কাহিনী পুলিশের কাছে ব্যাক্ত করেছে৷ প্রথমে হাসিনার মাথায় লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে আঘাত করে অজ্ঞান অবস্থায় তার গলায় ওড়না প্যাঁচিয়ে তিরের সঙ্গে ঝুলানো ঘটনা জন্নাতের মনে আঘাত এনেছে৷ নৃশংস ঘটনার প্রত্যক্ষদর্শী আট বছরে শিশু কন্যা জন্নাত৷ মায়ের দোষীদের শাস্তির দাবীতে থানায় গিয়ে এমনই অভিযোগ ব্যক্ত করেছে শিশুটি৷ যেদিন হাসিনাকে খুন করা হয়েছিল পরের দিন আমতলী থানায় চারজনের নামে খুনের অভিযোগ দায়ের করেছে মৃতার বাপের বাড়ীর লোকজন৷ শ্বশুর আবুল, বাবা বাবুল মিঞা, দাদু আবুল বাসার, দিদি আয়সা বেগম এবং কাকা, শাহ আলম৷
প্রসঙ্গত, ১০ বছর পূর্বে আমতলী থানার অধীন মতিনগরের ফুলতলী এলাকায় আবুল বাসারের ছেলে বাবুল মিঞার সঙ্গে ধর্মীয় বিধি মেনে বিশালগড়স্থিত নোয়াপাড়ার নানু মিঞার মেয়ে হাসিনা বেগমের বিয়ে হয়েছিল৷ বছর দুয়েক সুখ স্বাচ্ছন্দে জীবন যাপন করলেও তারপর থেকেই হাসিনার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার৷ মৃতার স্বামী বাবুল মিঞা পরকিয়া প্রেমের জালে জড়িয়ে পড়ে৷ স্ত্রী হাসিনা সব ঘটনা জানতে পেরে প্রতিবাদ করাই হয়তো আজ পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেওয়া হয়েছে এমনই অভিযোগ মৃতার বাপের বাড়ির লোকজনের৷ তাছাড়া মৃতা হাসিনার কন্যা জান্নাত সুলতানা জানায় দিদি আয়েসা প্রতিনিয়ত অত্যাচার ও জ্বালাতন করতো তার উপর৷ দিনে একবার খাবার দিত এবং মৃত্যুর কিছুদিন পূর্বেই বাথরুমের ঢুকিয়ে দরজা বন্ধ করে নির্যাতন করে তালা দিয়ে রাখত৷
অন্যদিকে মৃতার বাপের বাড়ির লোকজন আমতলী থানায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে৷ কেন পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করছে না তা নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top