News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি গরু ধরার দল, মানুষের নয়, কটাক্ষ ভানুলাল সাহার
Image

বিজেপি গরু ধরার দল, মানুষের নয়, কটাক্ষ ভানুলাল সাহার

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৬ মে৷৷ বিজেপি গরু ধরার দল, মানুষের নয়৷ গতকাল সন্ধ্যায় বিশালগড় বিধানসভার অন্তর্গত কড়ইমুরা বাবর মিঞার বাড়িতে এক দলত্যাগের সভা হয়৷ ঐ সভায় উক্ত কথাগুলি বলেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য তথা অর্থমন্ত্রী ভানুলাল সাহা৷ ঐ সভায় কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস ছেড়ে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ১০ পরিবারের ২৮ জন ভোটার শাসক দলের পতাকার নীচে সামিল হন৷ ঐ সভায় মন্ত্রী ভানুবাবু বলেন, বিজেপি রাজ্যের শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করার জন্য গভীর চক্রান্ত চালাচ্ছে৷ কিছু দিন পূর্বে সুনীল দেওধর গরু বোঝাই করা এক অটোট্রাক বৈধ কাগজপত্র থাকা সত্বেও আটক করে৷ তা রাজ্যের মানুষ মেনে নেয়নি৷ দেশের বেকারত্ব সমস্যা, কাশ্মীরি সমস্যা দূর করবে বলে দেশের ক্ষমতায় বসেন মোদি সরকার৷ কিন্তু কোন সমস্যাই দূর করতে পারেননি বরং সমস্যাগুলি আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে বলে মন্তব্য করেন ভানুবাবু৷ তাছাড়া তিনি আরো বলেন আচ্ছে দিনের কথা বলে দেশের সব থেকে বুরা দিন লায়া হে মোদি সরকার৷ দিনের পর দিন কৃষকদের অবস্থা শোচনীয় হচ্ছে৷ কৃষক আত্মহত্যার ঘটনা বেড়ে চলছে এতে নজর নেই মোদি সরকারের৷  বিজেপি নেতারা রাজ্যের ক্ষমতালাভের মিথ্যা স্বপ্ণ দেখাচ্ছে রাজ্যবাসীকে৷ গরু ধরে মিথ্যা বলে ক্ষমতায় আসতে পারবে না বিজেপি৷ তাছাড়া বক্তব্য রাখেন কড়ইমুড়া অঞ্চল কমিটির সম্পাদক প্রদীপ দেবনাথ৷ রাজনৈতিক মহলের মতে, সুনীল দেওধর বিশালগড় গরু বোঝাই করা গাড়ি আটক করে মুসলিমদের মধ্যে ভীতির সঞ্চার করেছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top