News Flash

  • Home
  • Uncategorized
  • আনোয়ার মৃত্য নিয়ে স্বাস্থ্য অধিকর্তার বক্তব্যে বিস্ময়
Image

আনোয়ার মৃত্য নিয়ে স্বাস্থ্য অধিকর্তার বক্তব্যে বিস্ময়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ আনোয়ারা ছাত্র সমাজের এক প্রতিনিধি দল জিবি হাসপাতালের চিকিৎসক শ্যাম সুন্দর সাহার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবীতে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার সাথে ডেপুটেশনে মিলিত হয়৷ ডেপুটেশনের মাধ্যমে জানতে চাওয়া হয় আনোয়ারা মৃত্যুকান্ডের সাথে জড়িত চিকিৎসকের বিরুদ্ধে দপ্তর কি ব্যবস্থা গ্রহণ করেছে৷ এবং আগামীদিনে কি শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে৷
স্বাস্থ্য অধিকর্তার কথাবার্তায় আনোয়ারা ছাত্র সমাজ অত্যন্ত বিস্মিত হয়েছে৷ স্বাস্থ্য অধিকর্তা জানান, তিনি নাকি এই বিষয়ে অবগত হননি যে কোন রকম চিকিৎসায় গাফিলতিতে আনোয়ারার মৃত্যু হয়েছে৷ ডেপুটেশনে যাবার পর ছাত্র সমাজের অভিযোগপত্র ও দাবী সনদ দেখার পর তিনি বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছেন৷ তিনি জানান, আগামী ১৫-২০ দিনের মধ্যে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে ছাত্র সমাজের প্রতিনিধিদের লিখিত প্রতিশ্রুতি দিয়েছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top