News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রে বিজেপি সরকারের তিনবছরের পূর্তিতে দেশবাসীকে অভিননদন প্রধানমন্ত্রীর
Image

কেন্দ্রে বিজেপি সরকারের তিনবছরের পূর্তিতে দেশবাসীকে অভিননদন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১৭ মে (হি.স.) : কেন্দ্রে বর্তমান বিজেপি সরকারের তিনবছরের পূর্তিতে দেশবাসীকে অভিননদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | ৱুধবার দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী অঙ্গীকার করেন, সংস্কার থেকে রূপান্তর নতুন ভারত গড়ার লক্ষ্যে এই দৃষ্টিভঙ্গি নিয়েই এগোবে তাঁর সরকার| এই কাজে তিনি দেশবাসীর সহযোগিতা পেয়েছেন| ভবিষ্যতেও পাওয়ার আশা রাখেন|
২০১৪ সালে মে মাসেই কেন্দ্রের ক্ষমতায় এসেছিল নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বর্তমান বিজেপি সরকার| সেই ঘটনাকে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় চলছে তাঁকে ও তাঁর দলকে অভিনন্দন জানানোর ঝড়| তাঁদের পালটা ধন্যবাদ জানিয়ে টুইটারে মোদী লিখেছেন, সংস্কার থেকে রূপান্তর নতুন ভারত গড়ার লক্ষ্যে এই দৃষ্টিভঙ্গি নিয়েই এগোবে তাঁর সরকার| এই কাজে তিনি দেশবাসীর সহযোগিতা পেয়েছেন| ভবিষ্যতেও পাওয়ার আশা রাখেন|
পাশাপাশি প্রধানমন্ত্রী আরও বলেন, ১২৫ কোটি ভারতীয়র প্রতিভা এবং দক্ষতার হাত ধরেই আজ ভারত আন্তর্জাতিক মঞ্চে নিজের আলাদা জায়গা তৈরি করে নিতে পেরেছে| সরকার ও দেশবাসী কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে দেশকে উন্নতির নতুন শিখরে পৌঁছে দেবে| এদিন দেশের কৃষিজীবীদের প্রশংসা করে প্রধানমন্ত্রী তিনি বলেন, কৃষকরা আমাদের অন্নদাতা | ওঁদের উন্নতি হলে দেশেরও উন্নতি হবে| সরকারের বিদেশনীতি প্রসঙ্গে তিনি বলেন, বাণিজ্য হোক বা সাংস্কৃতিক আদানপ্রদান সব দেশের থেকে ভারতকে এগিয়ে রাখতে চাই| আরও বেশি দেশের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করতে চাই|
এদিকে, সরকারের তিন বছরের পূর্তিতে লোকাল সার্কেল নামের এক সিটিজেন এনগেজমেন্ট প্ল্যাটফর্ম একটি সমীক্ষা চালিয়েছিল| সেখানে দেখা গিয়েছে ৬১ শতাংশ মানুষ মনে করেন মোদী সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করেছে| অনেকের আবার দাবি আশাতীত ভাল কাজ করেছে মোদী সরকার| তবে ৫৯ শতাংশ মানুষ মনে করেন, এখনও প্রাক নির্বাচনী বহু প্রতিশ্রুতি পূরণ করা বাকি সরকারের | সমীক্ষায় দুশোটি জায়গার দু লক্ষ মানুষের মতামত নিয়েছিল সমীক্ষকরা| এই দুশোটি জায়গার মধ্যে ছিল টায়ার ওয়ান, টায়ার টু, টায়ার থ্রি শহর এবং গ্রামাঞ্চলগুলো| সমীক্ষা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কেন্দ্রের কাজে খুশি নয়, এমন মানুষের সংখ্যা আগের থেকে তিন শতাংশ বেড়েছে|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top