News Flash

  • Home
  • Uncategorized
  • নিজেদের ব্যর্থতা আড়াল করতে কেন্দ্রীয় শিক্ষা নীতির সমালোচনা শিক্ষামন্ত্রীর
Image

নিজেদের ব্যর্থতা আড়াল করতে কেন্দ্রীয় শিক্ষা নীতির সমালোচনা শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে৷৷ নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্য কেন্দ্রীয় শিক্ষা নীতির সমলোচনায় মুখর হয়েছেন

রবিবার আগরতলায় কলেজ টিচার্স এসোসিয়েশনের রাজ্য সম্মেলনে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী৷ নিজস্ব ছবি৷

শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী৷ রবিবার কলেজ টিচার্স এসোসিয়েশনের সম্মেলনে তিনি জাতীয় শিক্ষা নীতি বিপজ্জনক বলে মন্তব্য করেন৷ তাঁর কটাক্ষ, শিক্ষায় কেন্দ্রীয় আইন অগণতান্ত্রিক৷ এদিন তিনি কেন্দ্রীয় আইনের তুলোধুনো করলেও ১০৩২৩ জন চাকুরীচ্যুত শিক্ষকদের নিয়ে কোন শব্দ খরচ করেননি৷ বরং তিনি বুঝাতে চেয়েছেন, কেন্দ্রীয় আইনের কারণেই শিক্ষকের অভাবে রাজ্যে শিক্ষা ব্যবস্থায় বিরাট সমস্যা দেখা দিয়েছে৷ তিনি এও বুঝাতে চেয়েছেন, রাজ্য সরকারের গাফিলতিতে নয়, জাতীয় শিক্ষা নীতির কারণেই ১০৩২৩ জন শিক্ষকের চাকুরী বাতিল হয়েছে৷
এদিন শিক্ষামন্ত্রী বলেন, রাজ্যে শিক্ষার প্রসার ঘটেছে৷ ১৯৭২ সালে বিদ্যালয়ের সংখ্যা ছিল ১৬০০, এখন হয়েছে ৪৮০০টি৷ তখন ছাত্রছাত্রীর সংখ্যা ছিল ২লক্ষ, এখন সেই সংখ্যা দাঁড়িয়েছে ৮ লক্ষ৷ ঐ সময় শিক্ষক-শিক্ষিকার সংখ্যা ছিল ৮০০০, এখন সেই সংখ্যা বেড়ে হয়েছে ৪৮০০০ জন৷ স্বাভাবিকভাবেই রাজ্যে শিক্ষার প্রসার ঘটলেও বর্তমান কেন্দ্রীয় সরকার বাজেটে সারা দেশের জন্য শিক্ষায় বরাদ্দ কমিয়েছে৷ ফলে, শিক্ষক-শিক্ষিকাদের নানাহ দাবি মেনে নেওয়া সম্ভব হচ্ছে না৷ রাজ্যের আর্থিক অবস্থার মধ্যে দাঁড়িয়ে শিক্ষক-শিক্ষিকাদের দাবি অগ্রাধিকার দেওয়া সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী৷ তাতে শিক্ষককূল ভিষণ হতাশ হয়েছেন বলেই মনে হচ্ছে৷
এদিন তিনি বলেন, জাতীয় শিক্ষা নীতি সারা দেশের জন্য বিপজ্জনক৷ মূলত, এই ভয়ের পেছনে ধারণা করা হচ্ছে, আগে যেভাবে সুকলগুলিতে শিক্ষক নিয়োগ করা হতো, নতুন শিক্ষা আইন চালু হওয়ায় তা করতে পারছে না রাজ্য সরকার৷ শুধু তাই নয়, নতুন শিক্ষা আইনের খেসারত দিতে হচ্ছে ১০৩২৩ জন শিক্ষক-শিক্ষিকাদের৷ রাজ্য সরকারের ভুলের কারণে সুপ্রিম কোর্টের রায়ে তাঁদের চাকুরী বাতিল হয়ে গেছে৷ ফলে, নানা দিক থেকে চাপ এবং সমালোচনার ফলে, এদিন কলেজ টিচার্স এসোসিয়েশনের সম্মেলনের মঞ্চে শিক্ষামন্ত্রী কেন্দ্রীয় শিক্ষা আইনের ঝাঝালো ভাষায় সমালোচনা করেন৷ তিনি বলেন, কেন্দ্রীয় শিক্ষা আইন অগণতান্ত্রিক৷ জোর করে রাজ্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে৷ তাতে ধারণা করা হচ্ছে, কেন্দ্রীয় আইনের যুক্তি দেখিয়ে ১০৩২৩ জন শিক্ষকের চাকুরী বাতিলের ইস্যুতে পিঠ বাঁচাতে চাইছে রাজ্য সরকার৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top