News Flash

  • Home
  • Uncategorized
  • অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ চাম্পাহাওয়রে
Image

অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ চাম্পাহাওয়রে

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৪ মে৷৷ এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে৷ ঘটনা খোয়াই জেলার চাম্পাহাওয়র থানার অধীন বংশীবাড়িতে৷ রবিবার বিকালে স্থানীয় জনগণ অপেক্ষাকৃত নির্জন স্থানে দুর্গন্ধ পান৷ এদিক ওদিক তাকিয়ে দেখা যায় এক ব্যক্তির পচাগলা মৃতদেহ পড়ে রয়েছে৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় চাম্পাহাওয়র থানায়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়৷ রাতে খবর লেখা পর্যন্ত মৃতদেহ সনাক্ত করা সম্ভব হয়নি৷ মৃত ব্যক্তির বয়স আনুমাকি চল্লিশ৷ মৃতদেহ পচে যাওয়ায় চেহারাও সনাক্ত করা সম্ভব হচ্ছে না৷ আশঙ্কা করা হচ্ছে তিন চার দিন আগে ঐ ব্যক্তির মৃত্যু হয়েছে৷ প্রশ্ণ উঠেছে কে ঐ ব্যক্তি, এবং কিভাবে তার মৃত্যু হল৷ পুলিশ রাজ্যের বিভিন্ন থানায় বার্তা পাঠিয়ে দিয়েছে নিখোঁজ সংক্রান্ত ব্যক্তিদের তথ্য সংগ্রহ করার জন্য৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top