News Flash

  • Home
  • Uncategorized
  • রামপুরে গাড়ি ও ট্রাকের সংঘর্ষে মৃত ৭, গুরুতর আহত ৬
Image

রামপুরে গাড়ি ও ট্রাকের সংঘর্ষে মৃত ৭, গুরুতর আহত ৬

রামপুর, ১২ মে (হি.স.): উত্তর প্রদেশের রামপুরের কাছে গাড়ি ও ট্রাকের সংঘর্ষে মৃতু্য হল ৭ জনের| মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ৬ জন| তড়িঘড়ি আহতদের মিরাটের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে| শুক্রবার ভোরে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে রামপুরের কাছে মানসুরপুর বাইপাস সংলগ্ন দিল্লি-লখনউ জাতীয় সড়কে|
রামপুরের সুপারিনটেনডেন্ট অফ পুলিশ কে কে চৌধুরী জানিয়েছেন, গাড়ি নিয়ে বিয়েবাড়ি থেকে ফিরছিলেন বেশ কয়েকজন| মানসুরপুর বাইপাস সংলগ্ন দিল্লি-লখনউ জাতীয় সড়কের উপর, গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় উল্টো দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির| দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান ৭ জন| অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় ৬ জনকে মিরাটের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে|
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই হাসপাতালে যান বিজেপি নেতা বলদেব সিং আউলাখ| তিনি বলেন, রাজ্য সরকারকে ঘটনাটি সম্পর্কে জানানো হয়েছে| ক্ষতিপূরণের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top