News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের সাথে রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে সম্মেলন কংগ্রেস লিগ্যাল সেল ও হিউম্যান রাইটস শাখার
Image

দেশের সাথে রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে সম্মেলন কংগ্রেস লিগ্যাল সেল ও হিউম্যান রাইটস শাখার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ রাজ্যের এবং দেশের বর্তমান অবস্থা নিয়ে উদ্বিগ্ণ কংগ্রেসের লিগ্যাল সেল এবং হিউম্যান রাইটস শাখা৷ তাই আগামী ১৩ মে প্রতিনিধি সম্মেলনের আয়োজন করছে সংগঠন৷ এবিষয়ে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান আইনজীবী পিযুষ কান্তি বিশ্বাস বলেন, রাজ্যে বর্তমানে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ মানুষের রাজ্য সরকারের কাজকর্মে তিতিবিরক্ত৷ তাঁর অভিযোগ, রাজ্যে আইনের শাসন নেই৷ সরকারী কর্মচারী এবং বেকারদের সাথে বঞ্চনা, সামাজিক ন্যায় বন্টন এবং অপরাধিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে রাজ্য সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ৷ এদিকে, দেশের অবস্থাও ভাল নয়৷ সারা দেশে এক অসহিষ্ণুতার পরিবেশ কায়েম হয়েছে৷ রাষ্ট্রপুঞ্জে ভারতের প্রতি বিরূপ মনোভাব কায়েম হয়েছে৷ বাংলাদেশ ছাড়া অন্য কোন প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক নেই ভারতের৷ পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে পৌছেছে যে, ভারতের সর্বকালের বন্ধুরাষ্ট্র হিসেবে পরিচিত রাশিয়া এখন পাকিস্তানের পক্ষে দাঁড়াচ্ছে৷ এমতাবস্থায় রাজ্য এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা জরুরী হয়ে উঠেছে বলে মনে করেন তিনি৷ এই সমস্যা থেকে উত্তরণে আইনজীবীদের করণীয় কি আছে সে বিষয়ে সম্মেলনে আলোচনা হবে৷ আলোচনাক্রমে প্রস্তাব গৃহিত হবে৷ তিনি জানান, সারা রাজ্য থেকে ১২৫ থেকে ১৩০ জন প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেবেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top