News Flash

  • Home
  • Uncategorized
  • ভোটার তালিকায় অমিল, পিছিয়ে গেল সিমলা মিউনিসিপ্যাল নির্বাচন
Image

ভোটার তালিকায় অমিল, পিছিয়ে গেল সিমলা মিউনিসিপ্যাল নির্বাচন

সিমলা, ১০ মে (হি.স.) : ভোটার তালিকায় অমিলের বহু অভিযোগে শেষ পর‌্যন্ত সিমলা মিউনিসিপ্যাল নির্বাচনের সময় পিছিয়ে দিল নির্বাচন কমিশন | মে মাসের শেষের দিকে এই নির্বাচন হওয়ার কথা থাকলেও নির্বাচন কমিশনের নয়া নির্দেশ অনুযায়ী নতুন করে তৈরি হওয়া ভোটার তালিকা প্রকাশিত হবে ২৩ জুন| ফলে ওই সময়ের আগে সিমলা মিউনিসিপ্যাল নির্বাচন হওয়ার সম্ভব নয়|
ভোটের তালিকার অমিল নিয়ে বহু অভিযোগ আসার কারণে এই নির্বাচন পিছিয়ে দিতে বাধ্য হন নির্বাচন কমিশন| নির্বাচন কমিশনের এক মুখপাত্র জানান, রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশে সিমলা ডেপুটি কমিশনার তথা নির্বাচন নথিভুক্ত দপ্তর ৫ মে ভোটার তালিকা তৈরি করে| যেখানে মোট ভোটার সংখ্যা ৮৮১৬৭ জন| অন্যদিকে, রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক যে ভোটার তালিকা তৈরি করেন তাতে ভোটার সংখ্যা ৮৫ হাজার ৫৪৬ জন| অথচ দুটি তালিকা তৈরি করা হয় ২০১৭ সালের ১ জানুয়ারির জনগণনার হিসাব অনুযায়ী| এ বিষয়ে রাজনৈতিক দলগুলি রাজ্য নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানান| নতুন ভোটার তালিকা তৈরি হওয়ার পরেই সিমলাতে মিউনিসিপ্যাল নির্বাচন করা হবে|
রাজ্য নির্বাচন কমিশন রাজনৈতিক দল ও প্রার্থীদের কাছ থেকে পাওয়া অভিযোগ খতিয়ে দেখার পরে মঙ্গলবার নির্দেশ দেন ভোটার তালিকা নতুন করে তৈরি করার| যা ২৩ জুন প্রকাশ করা হবে| সেক্ষেত্রে সিমলাতে মিউনিসিপ্যাল নির্বাচন জুলাইয়ের মাঝে হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে|
প্রসঙ্গত, সিমলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে ৩ জুন| শেষ মিউনিসিপ্যাল নির্বাচন হয়েছিল ২০১২ সালের ২৭ মে|

Releated Posts

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লুকানো নয়, নির্মূল করাই লক্ষ্য: মন্ত্রী অগ্নিমিত্রা পাল

কলকাতা, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা গোপন করা নয়, বরং রোগটি নির্মূল করাই পশ্চিমবঙ্গ সরকারের মূল লক্ষ্য…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top