News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্নীতির অভিযোগে বিএসপি থেকে বিতারিত নাসিমউদ্দিন সিদ্দিকি ও তাঁর ছেলে আফজল
Image

দুর্নীতির অভিযোগে বিএসপি থেকে বিতারিত নাসিমউদ্দিন সিদ্দিকি ও তাঁর ছেলে আফজল

লখনউ, ১০ মে (হি.স.) : দুর্নীতির অভিযোগে দল থেকে বিতারিত বহুজন সমাজবাদী পার্টির শীর্ষনেতা নাসিমউদ্দিন সিদ্দিকি ও তাঁর ছেলে আফজল | ৱুধবার বিএসপির সাধারণ সম্পাদক তথা রাজ্যসভার সদস্য সতীশচন্দ্র মিশ্র বলেন, সাধারণ মানুষের কাজ করে দেওয়ার পরিবর্তে টাকা নেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে| দল বিরোধী কার‌্যকলাপ এবং ওই কাজে ইন্ধন দেওয়ার অভিযোগে বহুজন সমাজবাদী পার্টির শীর্ষনেতা নাসিমউদ্দিন সিদ্দিকি ও তাঁর ছেলে আফজলকে বহিষ্কার করেন মায়াবতী|
দলীয় সূত্রে খবর, মুসলিম সম্প্রদায়ের মুখ হিসাবে সিদ্দিকি একটা সময় দলনেত্রী মায়াবতীর খুবই ঘনিষ্ঠ ছিলেন| গত এপ্রিল মাসে দলের বিভিন্ন পদে রদবদলের সময় সিদ্দিকিকে উত্তরপ্রদেশের দায়িত্ব থেকে সরিয়ে মধ্যপ্রদেশের দায়িত্বভার দেওয়া হয়| সেখানেও তাঁর নামে একাধিক অভিযোগ ওঠে| অবশেষে দলের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে নাসিমউদ্দিন সিদ্দিকি ও তাঁর ছেলে আফজলকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়| এদিন বহিষ্কারের কথা ঘোষণা করে দেওয়া হয়েছে|
সম্প্রতি উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বহুজন সমাজবাদী পার্টির চূড়ান্ত ভরাডুবি হয়েছিল| ৪০৩টি আসনের মধ্যে ১৯টি আসন পেয়েছিল| আর ২০১৪ সালের লোকসভা নির্বাচনে একটি আসনও পায়নি বিএসপি| তখন উত্তরপ্রদেশের দায়িত্বে ছিলেন সিদ্দিকি| দলের এই ভরাডুবির পিছনে তাঁর হাত রয়েছে বলেও অনেক নেতাই মনে করেন| তাই এই বহিষ্কার বলে মনে করছেন রাজনৈতিক পর‌্যবেক্ষকরা|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top