News Flash

  • Home
  • Uncategorized
  • ডাক্তারি পড়ুয়া ছাত্রের আত্মহত্যা
Image

ডাক্তারি পড়ুয়া ছাত্রের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷ বর্হিরাজ্যে ডাক্তারি পড়ুয়া ছাত্র পরীক্ষার ফল খারাপ হওয়ায় আত্মহত্যা করেছে৷ জানা গেছে, রাণীরবাজার ধানচৌমুহনী এলাকার বাসিন্দা প্রদীপ দেবনাথের ছেলে প্রীতম দেবনাথ(২১) হায়দ্রাবাদে ডাক্তারি পড়াশুনা করত৷ সোমবার তার দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার ফলাফল বের হয়৷ ফলাফল ভাল হয়নি তার৷ রাতে বাড়ি ফিরে এসে কারোর সাথে কোন কথা না বলে রাত আটটা নাগাদ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়৷ কিছুক্ষণ বাদে তাকে ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার বাবা-মা৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রাণীরবাজারে পুলিশে৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করেছে৷ টেবিলের উপর একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ৷ তাতে লেখা রয়েছে পরীক্ষার ফলাফল ভাল হয়নি তাই সে আত্মহত্যা করছে৷ তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে প্রীতম দেবনাথকে মৃত বলে ঘোষণা করে৷ এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top