News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তা সাহা হত্যাকান্ডে ধৃত আইনজীবীর আবেদন খারিজ উচ্চ আদালতে
Image

শান্তা সাহা হত্যাকান্ডে ধৃত আইনজীবীর আবেদন খারিজ উচ্চ আদালতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ বছর দুই আগে রাজধানী আগরতলায় চাঞ্চল্যকর শান্তা সাহা হত্যা কান্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ধৃত আইনজীবি সীমিতা চক্রবর্তীর মামলা থেকে নিষ্পত্তির আবেদন খারিজ করে দিয়েছে উচ্চ আদালত৷ মুখ্য অভিযুক্তের তালিকায় সীমিতা চক্রবর্তীর নাম থাকায় উচ্চ আদালত তার আবেদন খারিজ করেছে বলে জানা গেছে৷
উল্লেখ্য, শান্তা সাহা হত্যাকান্ডে রাজ্য পুলিশের সিআইডি শাখা তদন্তক্রমে আদালতের কাছে চার্জশীট জমা দিয়েছে৷ ঐ হত্যাকান্ডের কিছুদিন বাদে আইনজীবি সীমিতা চক্রবর্তীকে সিআইডি গ্রেপ্তার করেছিল৷ সিআইডি’র তদন্তকারী অফিসার জানিয়েছেন, সীমিতার মাসতুতো ভাই তথা খুন হওয়া শান্তা সাহার বড় ছেলে দীপজয়ের সাথে সীমিতার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল৷ দীপজয় বিবাহিত হলেও ঐ সম্পর্ক ছিন্ন করার পরিবারের চেষ্টা ব্যর্থ হয়৷ যার কারনেই হত্যাকান্ড সংগঠিত হয়েছে৷
উচ্চ আদালতে সীমিতার বিরুদ্ধে হত্যাকান্ডে জড়িত থাকার যথেষ্ট তথ্য প্রমাণ নেই দাবী করে তার আইনজীবি মামলা থেকে তাকে নিষ্পত্তি দেওয়ার আবেদন জানিয়েছিলেন৷ বৃহস্পতিবার ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি টি ভাইপেই এই আবেদন খারিজ করে দেন৷ সীমিতার বিরুদ্ধে যে তথ্য প্রমাণ রয়েছে তা যথেষ্ট এবং চার্জশীটে তার নাম রয়েছে, এই কারনে মুখ্য বিচারপতি তার আবেদন খারিজ করে দিয়েছে৷ শুক্রবার থেকে এই মামলার শুনানি ট্রায়াল কোর্টে শুরু হবে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top