News Flash

  • Home
  • Uncategorized
  • ভাঙল সপা, সমাজবাদী সেকুলার মোর্চা নামে নতুন গড়লেন শিবপাল
Image

ভাঙল সপা, সমাজবাদী সেকুলার মোর্চা নামে নতুন গড়লেন শিবপাল

লখনউ, ৫ মে (হি.স.) : অবশেষে ভাঙল সমাজবাদী পার্টি (সপা)| শুক্রবার নতুন দল ঘোষণা করলেন অখিলেশ সিং যাদবের কাকা শিবপাল সিং যাদব |  সমাজবাদী সেকুলার মোর্চা নামে নতুন এই দলের সভাপতি করা হয়েছে সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা তথা অখিলেশের বাবা মুলায়ম সিং যাদবকে | ভোটে হারের পর কাকা শিবপালের এই সিদ্ধান্তে অখিলেশ যে জোর ধাক্কা খেলেন তা আর বলার অপেক্ষা রাখে না|

উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের আগে থেকেই  সমাজবাদী পার্টির অন্দরে তথা মুলায়মের পরিবারে বাবা, ছেলের মধ্যে অশান্তির শুরু|  যার অন্যতম কারণ কংগ্রেসের সঙ্গে জোট | তবে শেষমেষ অখিলেশের নেতৃত্বে ভোটে লড়ে বিজেপির কাছে শোচনীয় ভাবে হারে সপা| ভোটে হারের পর মতপার্থক্য আরও তীব্র হয়| এই অবস্থায় শিবপাল সম্প্রতি হুঁশিয়ারি দেন, অখিলেশ আগামী তিন মাসের মধ্যে ভালয় ভালয় বাবার হাতে নেতৃত্ব ফিরিয়ে না দিলে তাঁরা বেরিয়ে গিয়ে নতুন ধর্মনিরপেক্ষ মোর্চা তৈরি করবেন| এদিন বাস্তবিক তাঁর নতুন দলের পথ চলা শুরু হল|

শুক্রবার নতুন দলের ঘোষণা করে শিবপাল বলেন, সামাজিক ন্যায়ের লক্ষ্যে সেকুলার ফ্রন্ট হচ্ছে, তার জাতীয় সভাপতি হবেন নেতাজি (মুলায়ম)| এদিন মুলায়মের সঙ্গে বৈঠক হয় শিবপালের| শিবপাল বলেন, নেতাজিকে তাঁর সম্মান ফিরিয়ে দিতে, সব সমাজবাদীকে এক মঞ্চে নিয়ে আসতেই এই মোর্চা হচ্ছে|

রাজনৈতিক মহলের মত, শিবপালের আজকের সিদ্ধান্তে জোর ধাক্কা খাওয়ার সম্ভাবনা অখিলেশ শিবিরের| উত্তরপ্রদেশে হারের ধাক্কায় কংগ্রেস ইতিমধ্যে তাঁর সঙ্গে জোট ভেঙে দিয়েছে| বিজেপি-বিরোধী যৌথ ফ্রন্ট গড়ার প্রয়াসেও আঘাত লাগবে এতে|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top