News Flash

  • Home
  • Uncategorized
  • ৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণ সেন্ট্রাল দিল্লিতে, ধৃত অভিযুক্ত ধর্ষক
Image

৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণ সেন্ট্রাল দিল্লিতে, ধৃত অভিযুক্ত ধর্ষক

নয়াদিল্লি, ৪ মে (হি.স.): রাজধানীতে ফের ঘটল ধর্ষণের মতো নক্ক্যারজনক ঘটনা| এবার ঘটনাস্থল সেন্ট্রাল দিল্লির আনন্দ পর্বত এলাকা| ৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ২২ বছর বয়সি এক যুবককে| ধৃত যুবকের নাম হল বিজয়| বৃহস্পতিবার পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, ৱুধবার সকালে বাড়ির কাছেই খেলা করছিল ৩ বছর বয়সি ওই ছোট্ট শিশুকন্যাটি| সেই সময় ছোট্ট মেয়েটিকে নিজের বাড়িতে নিয়ে যায় প্রতিবেশী যুবক বিজয়| বহু সময় ঘরে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন শিশুকন্যাটির বাবা-মা| খুঁজতে খুঁজতে শিশুকন্যাটির বাবা-মা যখন বিজয়ের বাড়িতে পেঁৗছন, তখন তাঁরা দেখেন তাঁদের ছোট্ট মেয়েটি রক্তাক্ত-সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছে| তড়িঘড়ি শিশুটিকে লেডি হার্ডিঞ্জ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়| ছোট্ট শিশুটির শারীরিক অবস্থা এখনও অত্যন্ত সঙ্কটজনক|

ঘটনার তদন্তে নেমে ৱুধবার সন্ধ্যায় এক বন্ধুর বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে বিজয়কে| ধৃত যুবকের বিরুদ্ধে যৌন অপরাধের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top