News Flash

  • Home
  • Uncategorized
  • আঠারতে রাজ্য বিধানসভা নির্বাচনে গত এডিসি ভোটের ফলাফলের পুনরাবৃত্তি ঘটতে পারে ঃ গণমুক্তি পরিষদ
Image

আঠারতে রাজ্য বিধানসভা নির্বাচনে গত এডিসি ভোটের ফলাফলের পুনরাবৃত্তি ঘটতে পারে ঃ গণমুক্তি পরিষদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল৷৷ চিন্তিত হলেও, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির নিরিখে গণমুক্তি পরিষদ অনেকটাই

রবিবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন গণমুক্তি পরিষদের নেতৃত্বরা৷ ছবি নিজস্ব৷

নিশ্চিত যে, আগামী বিধানসভা নির্বাচনে গত এডিসি নির্বাচনের ফলাফলের পুনরাবৃত্তি ঘটতে পারে৷ রবিবার সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদের সভাপতি বলেন, বিজেপি দেশের সরকারে আছে ঠিকই, কিন্তু রাজ্যে সংগঠনের শিকড় এখনও গভীরে পৌঁছায়নি৷ এদিকে, কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের দূর্বলতার কারণে যাঁরা দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন তাঁরা এখন অবসাদে ভুগছেন৷ এই যুক্তিতে গণমুক্তি পরিষদের সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা জোর গলায় দাবি করেন, রাজ্যে বর্তমানে পরিস্থিতি যে পর্যায়ে দাঁড়িয়েছে, তাতে এডিসি নির্বাচনের ফলাফলের পুণরাবৃত্তি হতে পারে৷ তাতে তিনি বুঝিয়ে দিতে চেয়েছেন, বিরোধী ভোট বিভাজনে বিধানসভা নির্বাচনে সবকটি আসন বামেদের দখলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে৷
এদিন গণমুক্তি পরিষদের সভাপতি বলেন, কুৎসা, প্রলোভন এবং বিভাজনের মাধ্যমে এরাজ্যেও বিজেপি প্রভাব বিস্তারের কৌশল নিয়েছে৷ তাঁর অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রিরা রাজ্যে আসায় উপকার হওয়ার বদলে, তাঁদের মিথ্যা বক্তব্যে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে৷ তাঁর দাবি, বিজেপি সুস্থ রাজনীতির মধ্য দিয়ে না গিয়ে বাঁকা পথ অবলম্বন করছে৷
গণমুক্তি পরিষদ রাজ্যে বিজেপির বিস্তার রোধে আরও সক্রিয় হবার সিদ্ধান্ত নিয়েছে৷ আগামী ২০ মে রাজ্যের দুই লক্ষাধিক উপজাতি অংশের পরিবারের কাছে পার্টির বার্তা পৌঁছে দেওয়া হবে৷ সংগঠনের বৈঠকে এই নিয়ে আলোচনা হয়েছে বলে জানান সভাপতি জীতেন্দ্র চৌধুরী৷ তিনি বলেন, রাজ্যের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে৷ দেশের বর্তমান সরকার এখন পর্যন্ত চারটি বাজেট পেশে করেছে৷ কিন্তু তারা কোনও ভাবেই তাদের নির্বাচনী প্রতিশ্রুতি মেনে চলছে না৷ ক্ষমতায় আসার আগে তারা যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল তার পূরণ করতে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জীতেন্দ্র চৌধুরী৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top