News Flash

  • Home
  • Uncategorized
  • ভাইদের মধ্যে বিবাদের জেরে লুটপাট, ছিনতাই অপহরণ ঘিরে চাঞ্চল্য
Image

ভাইদের মধ্যে বিবাদের জেরে লুটপাট, ছিনতাই অপহরণ ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৩০ এপ্রিল৷৷ ভাই ভাইয়ের শত্রু৷ বাবা ছেলের শত্রু৷ স্ত্রী স্বামীর শত্রু৷ এমন বহু ঘটনা প্রকাশ্যে আসে৷ এমনই এক ঘটনা প্রকাশ্যে আসল উত্তর জেলার চুড়াইবাড়ী থানার অধীন উত্তর ফুলবাড়ী গ্রাম পঞ্চায়েতের ছয় নং ওয়ার্ডে৷ প্রসঙ্গত, ২০১৫ সালের ৩১শে সেপ্ঢেম্বর প্রেমতলা ফায়ার সার্ভিস সংলগ্ণ এলাকা থেকে অপহৃত হয়েছিলেন হার্ডওয়ার ব্যবসায়ী লুৎফুর রহমান৷ পুলিশ তিনদিন পর অবশ্য তাকে উদ্ধারও করেছিল৷ অপহৃতদের হাত থেকে ফিরে এসে লুৎফুর এই ঘটনার জন দায়ি করেছিলেন তার আপন ভাই হারিজ আলীকে৷ সেই ঘটনায় আদালতে তার বিরুদ্ধে মামলাও চলছে৷ সেই মোতাবেক হারিছ আলী তার কর্মস্থল থেকে শুক্রবার রাতে বাড়িতে আসে কোর্টে হাজিরা দিতে৷ ভোর রাতে সে প্রাকৃতিক কাজের জন্য ঘর থেকে বেরোতেই হারিছের উপর হামলা চায় কয়েকজন দুসৃকতী৷ তার মুখে কাপড় বেঁধে বেধরক মারধর শুরু করে৷ লোহার রড, দা ও লাঠি দিয়ে প্রচন্ড মারধর করা হয় বলে অভিযোগ৷ এমনকি একটি গাড়িতে করে তাকে অনত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাও করে৷
কিন্তু, পরে জানা গিয়েছে, দুসৃকতিরা আর কেউ নয়, হারিছ আলীর ভাই আকলিছ আলী এবং মকলিছ আলী সহ তাদের সাকরেদ৷ এটা হারিছ আলির বক্তব্য৷ সে জানিয়েছে, বলপূর্বক তাকে নিজ বাড়ি থেকে নিয়ে যাওয়ার সময় তার দুটি মোবাইল সেট এবং নগদ এক লক্ষ টাকা ছিনতাই করা হয়েছে৷ ভোরের আলো ফুটতেই প্রাণে বেঁচে যায় সে৷ খবর পেয়ে ছুটে যায় পূর্বে অবহৃত হ্যয়া তার ভাই লুৎফুর রহমান৷ সে নাকি এসে বিষয়টি মিটিয়ে দেবে বলে গুরুতর আহত হারিছ আলীর কাছ থেকে একটি কাগদের মধ্যে দস্তখত করায়৷ তখন সে কিছু না বুঝেই কাগজে সেই করে নেয়৷ এদিকে হারিছ আলীর বক্তব্য পূর্বের ঘটনাকে নিয়ে পরিকল্পিতভাবে লুৎফুর রহমান নাকি এটা করিয়েছে৷ যাতে সে পরদিন কোর্টে হাজিরা দিতে না পারে৷ অপরদিকে লুৎফুর রহমানের কাছে এই বিষয়ে জানতে চাওয়ার চেষ্টা করা হয়েছে৷ কিন্তু, তার সাথে যোগাযোগ করার চেষ্টা ব্যর্থ হয়৷ বর্তমানে আহত হারিছ মিয়া কদমতলা হাসপাতালে চিকিৎসাধীন৷ এমর্মে চুড়াইবাড়ি থানায় একটি মামলা হয়েছে৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷ জানা গিয়েছে, অভিযুক্তরা পলাতক৷ ভাই ভাইয়ের মধ্যে এরকম লুটপাট, অপহরণ সংক্রান্ত ঘটনায় গোটা এলাকায় রীতিমতো ছিঃছিঃ রব৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top