নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল৷৷ অস্তিত্ব সংকটে আইএনপিটি’র৷ তাই উপজাতি ভিত্তিক এই আঞ্চলিক দলটি যেকোন জাতীয় দলের সাথে আলোচনায় যেতে চাইছে৷ তবে, শর্ত মেনে আলোচনা হতে হবে৷ রবিবার সাংবাদিক সম্মেলনে একথা জানালেন আইএনপিটি’র সাধারণ সম্পাদক রাজেশ্বর দেববর্মা৷
তিনি জানান, দলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে৷ সাথে রাজ্যে আন্দোলনের রূপরেখাও স্থির করা হয়েছে৷ ফোরামে আইপিএফটিও অংশগ্রহণ করুক চাইছে আইএনপিটি৷ কারণ, বৃহত্তর বামবিরোধী জোট না হলে নির্বাচনে টেক্কা দেওয়া সম্ভব হবে না, মেনে নিয়েছেন আইএনপিটি নেতৃত্বরা৷ শ্রীদেববর্মা জানান, পৃথক দাবিতে রাজনৈতিক দলগুলি আন্দোলন করতেই পারে৷ কিন্তু, শাসক দলের সাথে মোকাবেলায় ত্রিদলীয় জোট খুবই জরুরী৷ আইএনপিটি, আইপিএফটি এবং এনসিটি মিলিঝুলি লড়াইয়ে শাসকদলকে কড়া টক্কর দেওয়া সম্ভব, দাবি রাজেশ্বরের৷
এদিন শ্রীদেববর্মা জানিয়েছেন, যে কোন জাতীয় দলের সাথে আলোচনায় যেতে প্রস্তুত আইএনপিটি৷ তবে, দাবি মানলেই আলোচনা হবে৷ শর্ত রেখে যেকোন জাতীয় দলের সাথে আইএনপিটি জোটে যেতে রাজি বলে জানিয়েছেন তিনি৷

অস্তিত্বের তাগিদে জাতীয় দলের সাথে আলোচনায় বসতে চায় আইএনপিটি
Releated Posts
বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার
তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…


















