News Flash

  • Home
  • Uncategorized
  • চার বছর ধরে পানীয় জলের সমস্যায় ভুগছে দেবীপুরবাসী, প্রতিকার নেই
Image

চার বছর ধরে পানীয় জলের সমস্যায় ভুগছে দেবীপুরবাসী, প্রতিকার নেই

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ২৯ এপ্রিল৷৷ কমলাসাগর বিধানসভা কেন্দ্রে দেবীপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গাচৌধুরী পাড়ায় চার বছর ধরে পানীয় জলের সমস্যায় ভুগছে৷ দুর্গাচৌধুরী  পাড়ার এলাকাবাসী৷ জানা যায়, দুর্গাচৌধুরী পাড়ায় পানীয় জলের সামারসিবল পাম্পটি দীর্ঘ চার বছর ধরে অচল অবস্থায় পরে আছে৷ এলাকারওয়ার্ড মেম্বার একাশ্বরী দেবর্বমার বিষয়টি নিয়ে কোনো রকমের হেলদোল নেই৷ দুর্গাচৌধুরী পাড়াতে ত্রিশ পরিবার উপজাতি অংশের লোকের বসবাস৷ এলাকার লোকজন ওয়ার্ডের সদস্যার কাছে বিষয়টি জানাতে গেলে তিনি বলেন আমার এখন সময় নাই৷ আমি মিটিংয়ে ব্যস্ত আছি৷ এইভাবে এলাকাবাসীর সাথে আচরণ করছে৷ এমনিভাবে কেটে যায় অনেকদিন৷ পরে দুর্গাচৌধুরী পাড়ার লোকজন স্থানীয় পঞ্চায়েতে বিষয়টি নিয়ে পঞ্চায়েত প্রধান ও  সচিবের দ্বারস্থ হয়৷ স্থানীয় পঞ্চায়েত সচিব দীর্ঘ দিন ধরে আশ্বাস দিয়ে যাচ্ছে৷  কিন্তু এই ভাবে কেটে যায় বছর৷ এই এলাকার মানুষ একজন পানীয় জলের অভাবে দীর্ঘ দুই কিলোমিটার রাস্তা অতিক্রম করে৷ জীবন বাঁচানোর জন্য তাদের  পানীয় জল৷ আনতে হচ্ছে এই এলাকার জনগণ দাবি করছে৷ অতি সত্বর দুর্গাচৌধুরীর পাড়ার পানীয় জলের পাম্প মেশিনকে মেরামত করতে হবে৷ তা না হলে আগামীদিন এই এলাকার জনগণ বৃহত্তর আন্দোলনে নামবে বলে দাবি করছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top