নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ২৯ এপ্রিল৷৷ কমলাসাগর বিধানসভা কেন্দ্রে দেবীপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গাচৌধুরী পাড়ায় চার বছর ধরে পানীয় জলের সমস্যায় ভুগছে৷ দুর্গাচৌধুরী পাড়ার এলাকাবাসী৷ জানা যায়, দুর্গাচৌধুরী পাড়ায় পানীয় জলের সামারসিবল পাম্পটি দীর্ঘ চার বছর ধরে অচল অবস্থায় পরে আছে৷ এলাকারওয়ার্ড মেম্বার একাশ্বরী দেবর্বমার বিষয়টি নিয়ে কোনো রকমের হেলদোল নেই৷ দুর্গাচৌধুরী পাড়াতে ত্রিশ পরিবার উপজাতি অংশের লোকের বসবাস৷ এলাকার লোকজন ওয়ার্ডের সদস্যার কাছে বিষয়টি জানাতে গেলে তিনি বলেন আমার এখন সময় নাই৷ আমি মিটিংয়ে ব্যস্ত আছি৷ এইভাবে এলাকাবাসীর সাথে আচরণ করছে৷ এমনিভাবে কেটে যায় অনেকদিন৷ পরে দুর্গাচৌধুরী পাড়ার লোকজন স্থানীয় পঞ্চায়েতে বিষয়টি নিয়ে পঞ্চায়েত প্রধান ও সচিবের দ্বারস্থ হয়৷ স্থানীয় পঞ্চায়েত সচিব দীর্ঘ দিন ধরে আশ্বাস দিয়ে যাচ্ছে৷ কিন্তু এই ভাবে কেটে যায় বছর৷ এই এলাকার মানুষ একজন পানীয় জলের অভাবে দীর্ঘ দুই কিলোমিটার রাস্তা অতিক্রম করে৷ জীবন বাঁচানোর জন্য তাদের পানীয় জল৷ আনতে হচ্ছে এই এলাকার জনগণ দাবি করছে৷ অতি সত্বর দুর্গাচৌধুরীর পাড়ার পানীয় জলের পাম্প মেশিনকে মেরামত করতে হবে৷ তা না হলে আগামীদিন এই এলাকার জনগণ বৃহত্তর আন্দোলনে নামবে বলে দাবি করছে৷

চার বছর ধরে পানীয় জলের সমস্যায় ভুগছে দেবীপুরবাসী, প্রতিকার নেই
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















