News Flash

  • Home
  • Uncategorized
  • মেঘালয়ে খাদে যাত্রীবাহী বাস, জখম ৩৫, সংকটজনক ১১
Image

মেঘালয়ে খাদে যাত্রীবাহী বাস, জখম ৩৫, সংকটজনক ১১

হাটশিঙিমারি (অসম), ৩০ এপ্রিল, (হি.স.) : মেঘালয়ের শবরিবাড়িতে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৫ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্য ১১ জনকে সংকটজনক অবস্থায় গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের মেঘালয়ের জেলদুপাড়া ও হাটশিঙিমারি হাসপাতালে ভরতি করা হয়েছে।
ঘটনার বিবরণে প্রকাশ, আজ রবিবার সকালে দক্ষিণ শালমারা-মানকাচর জেলার মানকাচর থেকে গুয়াহাটির উদ্দেশে যাত্রী নিয়ে রওয়ানা হয়েছিল এএস ০১ ২৫ বিসি ৭২৯৮ নম্বরের একটি বাস। কিন্তু মেঘালয়ের শবরিবাড়ি এলাকায় এসে আচমকা বাসটি রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে উলটে যায়। এতে এই ৩৫ জন যাত্রী জখম হন। দুর্ঘটনার পর বাসের চালক ও খালাসি পালিয়ে গা ঢাকা দিয়েছে।
এদিকে স্থানীয়রা হাতে হাতে দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের বাসের ভিতর থেকে বের করতে থাকলে খবর পেয়ে ছুটে আসে পুলিশও। তাঁরাও যাত্রীদের উদ্ধারে নেমে পড়েন। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় জখম যাত্রীদের হাসপাতাপালে পাঠানো হয়েছে।

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top