News Flash

  • Home
  • Uncategorized
  • নির্যাতিত গৃহবধূর ফাঁসিতে আত্মহত্যা
Image

নির্যাতিত গৃহবধূর ফাঁসিতে আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷ ফাঁসিতে আত্মহত্যা করলেন এক গৃহবধূ৷ গার্হস্থ্য হিংসার বলি হয়েছেন তিনি, এমনটাই অভিযোগ৷ ঘটনার বিবরণে প্রকাশ, লঙ্কামুড়ার বাসিন্দা মানিক শীলের(৩২) সাথে পাঁচবছর আগে সামাজিক প্রথা অনুযায়ী বিয়ে হয়েছিল রিতু সরকারের(২৪)৷ মানিক শীল পেশায় গাড়ি চালক৷ তাদের চার বছর ছয়মাসের ও এক বছর দুই মাসের দুই কন্যা সন্তান রয়েছে৷ অভিযোগে জানা গেছে, বিয়ের দুই বছর পর থেকেই পণের জন্য ঐ গৃহবধূর উপর নির্যাতন চালাতেন তার স্বামী৷ গতকাল রাতেও মদমত্ত অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীকে মারধর করেছে বলে অভিযোগ৷ এই ঘটনার পরই রিতু সরকার ঘরের দরজা বন্ধ করে ফাঁসিতে আত্মহত্যা করেন৷ ঘটনাটি আঁচ করতে পেরেই সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে ভর্তি করানো হয়৷ কিন্তু রাত বারটা নাগাদ তার মৃত্যু হয়েছে৷ মৃতার বাপের বাড়ির সদস্যদের অভিযোগ তাদের মেয়েকে সবসময় নির্যাতন করত তার স্বামী৷ এর জন্যই স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে ঐ গৃহবধূ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন৷ জানা গেছে, মৃতার পরিবারের সদস্যরা জানিয়েছেন, অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করা হবে৷

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top