News Flash

  • Home
  • Uncategorized
  • ঝড়ে লন্ডভন্ড চার জেলা, বিপর্য্যস্ত বিদ্যুৎ পরিষেবা
Image

ঝড়ে লন্ডভন্ড চার জেলা, বিপর্য্যস্ত বিদ্যুৎ পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷ কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল রাজ্যের চারটি জেলা৷ জেলাগুলিতে মারাত্মক বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে৷ শনিবার রাত ৮টা ২৫ মিনিটে ঝড়ে গোমতী, সিপাহিজলা, দক্ষিণ এবং পশ্চিম জেলায় ভীষণ ক্ষতি হয়েছে৷ বিশেষ করে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্থ হয়ে পড়েছে৷ বিমানবন্দরস্থিত আবহাওয়া বিভাগ জানিয়েছে, এদিন ঝড়ের গতি ছিল ঘন্টায় ১২০ কিলোমিটার৷ সাথে বৃষ্টিও হয়েছে৷ তবে, বৃষ্টির পরিমাণ এখনো রেকর্ড করা সম্ভব হয়নি৷ বিদ্যুৎ নিগমের তরফে জানানো হয়েছে ঐ জেলাগুলিতে ইতিমধ্যে বিদ্যুতের লাইন সারাই করার জন্য কর্মীরা বেরিয়ে পড়েছেন৷ জানা গেছে, বহু এলাকা বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে গেছে৷ সাথে অনেক জায়গায় খঁুটি ভেঙ্গে পড়েছে৷ নিগমের দাবি, যুদ্ধকালীন তৎপরতায় বিদ্যুৎ লাইন সারাইয়ের কাজ চলছে৷ রাতের মধ্যেই সারাই করা সম্ভব হবে৷ বিদ্যুৎ বিপর্যয়ে ঐ চারটি জেলার বহু এলাকা অন্ধকারে আচ্ছন্ন৷
এদিকে, গত কয়েকদিন আগে ভারী বৃষ্টিপাত ও বন্যায় রাজ্যে প্রায় ২৮ হাজার হেক্টর জমিতে বিভিন্ন ফসল নষ্ট হয়েছে৷ তাতে প্রাথমিক অনুমান ক্ষতির পরিমাণ ১৬ কোটি টাকা৷ সবজি, পান, ধান ও অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে৷ শনিবার মহাকরণে এই সংবাদ জানান, কৃষিমন্ত্রী অঘোর দেববর্মা৷ তিনি জানিয়েছেন, খোয়াই, সিপাহিজলা, গোমতী ও দক্ষিণ জেলায় সর্বাধিক ক্ষতি হয়েছে৷ পুরো রিপোর্ট এখনো পাওয়া যায়নি৷ রিপোর্ট পাওয়া গেলে তবেই ক্ষতিপূরণের বিষয়ে চিন্তাভাবনা করবে রাজ্য সরকার৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top