News Flash

  • Home
  • Uncategorized
  • সিবিআইয়ের পর এবার নারদ তদন্তে ইডিও
Image

সিবিআইয়ের পর এবার নারদ তদন্তে ইডিও

নয়াদিল্লি, ২৮ এপ্রিল (হি.স.) : ফের আরেক নয়া চাপে পড়তে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস| নারদ কান্ডে সিবিআইয়ের পর এবার তদন্ত শুরু করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি| সূত্রের খবর, আর্থিক কেলেঙ্কারির এই মামলায় ইতিমধ্যে ইডি ১২ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে| আর্থিক লেনদেনের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তদের শীঘ্রই তলব করা হবে বলেও জানা গিয়েছে|
আদালতের রায়ে নারদ কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই| এই কান্ডে ১৩ জন অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়েরও করেছে সিবিআই| তৃণমূল কংগ্রেসের এই বিড়ম্বনার মাঝেই গোদের উপর বিষফোঁড়ার মত যুক্ত হল আরও এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত|
সূত্রের খবর, নারদ কাণ্ডে অভিযুক্ত ১২ জনের বিরুদ্ধে মামলা করল ইডি| অভিযুক্তদের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা রুজু করা হয়েছে| নারদ স্টিং কাণ্ডে সব মিলিয়ে মোট ৮০ লক্ষ টাকা ব্যবহার করা হয়েছে বলে জানা গিয়েছে| সেই টাকা শাসকদলের নেতা, বিধায়ক ও সাংসদরা কোথায় খরচ করেছে তা জানতেই এই তদন্ত বলে জানা গিয়েছে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top