News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে যান সন্ত্রাসে নিহত দুই, আহত দুই
Image

বিশালগড়ে যান সন্ত্রাসে নিহত দুই, আহত দুই

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৫ এপ্রিল৷৷ গতকাল রাত ১১টা নাগাদ মিনি ট্রাক ও মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে  নিহত হলেন টিএসআর দ্বিতীয় ব্যাটেলিয়ানের হাবিলদার ও ফায়ার সার্ভিসের গাড়ির চালক প্রভাত দেবনাথ৷ আহত হলেন আরো ২ জন৷ দূর্ঘটনাটি ঘটে বিশালগড় কোর্টের সামনে জাতীয় সড়কে৷ জানা যায়, টিআর-০৩কে-০২৬০ নম্বরের মারুতি ভ্যানটি উদয়পুর থেকে আগরতলা যাচ্ছিল৷ উল্টো দিক থেকে আসা টিআর০৩বি-১৭৮৪ নম্বরের মিনি ট্রাকটি বিশালগড় কোর্টের সামনে আসতেই মুখোমুখি সংঘর্ষ ঘটে৷ সাথে সাথে দমকল বাহিনী ও পুলিশ এসে আহতদের হাপানিয়াস্থিত আম্বেদকর হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে কর্তব্যরত ডাক্তাররা একজনকে মৃত বলে ঘোষণা করেন৷ পরে আরেকজনের মৃত্যু হয়৷  নিহতরা হলেন উৎপল দাস ও প্রভাত দেবনাথ৷ উৎপল দাস টি এস আর দ্বিতীয় ব্যাটেলিয়ানের হাবিলদার বলে জানা গেছে৷ আহতদের মধ্যে জয়ন্ত পাল (৩৩) ও বাপন দাস (৩০) দুজনে উদয়পুর অগ্ণিনির্বাপক দপ্তরে কর্মরত৷ প্রত্যক্ষদর্শীরা জানান রাতের বেলায় জাতীয় সড়কে দ্রুতবেগে যানবাহন চলাচল করে৷ অথচ বিভিন্ন স্থানে পুলিশ ব্যারিকেড রয়েছে৷ গাড়ি দুটির গতিবেগে বেশি থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশের অভিমত৷ ঘটনার পরই মিনি ট্রাকের চালক গা ঢাকা দেয় বলে জানা যায়৷

Releated Posts

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লুকানো নয়, নির্মূল করাই লক্ষ্য: মন্ত্রী অগ্নিমিত্রা পাল

কলকাতা, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা গোপন করা নয়, বরং রোগটি নির্মূল করাই পশ্চিমবঙ্গ সরকারের মূল লক্ষ্য…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top