নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২৩ এপ্রিল৷৷ গত কয়েকদিন যাবৎ ঝড় বৃষ্টিতে নাকাল বক্সনগর এলাকার মানুষ৷ বক্সনগর ব্লকের আনন্দনগর, মায়নামা, ধনীরাম পুর, বিজয়নগর, মতিনগর, কলমচৌড়া এবং বক্সনগর ব্লক সদর৷ কল্পনা দাস (৫২) নামে বৎসরে এক মহিলার মৃত্যু হয়েছে বাজ পড়ে৷ ঘটনার বিবরণ জানা যায় গতকাল রাত্রে ৮টা নাগাদ ঘরেই কাজ করছিলেন কল্পনা দাস৷ হঠাৎ বজ্রসহ ঝড় বৃষ্টি শুরু হয়৷ বিকট শব্দে একটি বাজ পড়ে ঐ মহিলার উপর৷ তাতে তিনি গুরুতর জখম হন৷ সঙ্গে সঙ্গে তাঁকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে আসে বাড়ী লোকজন৷ ডাক্তারবাবুদের অনেক চেষ্টাকে ব্যর্থ করে ঐ মহিলা মৃত্যুর কোলে ঢলে পড়েন৷ মহিলার বাড়ী বক্সনগর ব্লক এলাকায় কলসীমুড়ায়৷ তাঁর মৃত্যুতে এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া৷ ময়না তদন্তের পর পরিবারে হাতে পুলিশ তুলে দেয় মৃতদেহ৷ জানা গেছে প্রশাসনের পক্ষ থেকে মৃতার পরিবারের হাতে ৫ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে৷ প্রসঙ্গত, বক্সনগর এলাকায় ঝড়ের তান্ডবে মোবাইল পরিষেবা, বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়েছে৷ বহু বাড়ী ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে৷

বক্সনগরে বজ্রাঘাতে নিহত মহিলা
Releated Posts
বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার
তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…


















