News Flash

  • Home
  • Uncategorized
  • আঠার লক্ষ টাকা ছিনতাই মামলায় চারজন রিমান্ডে
Image

আঠার লক্ষ টাকা ছিনতাই মামলায় চারজন রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল৷৷ জম্পুইজলায় রেগার ১৮ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় ধৃত চারজনকে আদালত পাঁচদিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে৷ পুলিশ তাদের দশদিনের রিমান্ডের আবেদন জানিয়েছিল আদালতে৷ কিন্তু, আদালত দশদিনের বদলে পাঁচদিন মঞ্জুর করেছে৷ উল্লেখ্য, জম্পুইজলায় ১৮ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কের কিল্লা শাখার মেনেজার মানিক চন্দ্র জমাতিয়া কিল্লা থানায় মামলা দায়ের করেন৷ কিল্লা থানা থেকে মামলাটি জম্পুইজলা থানায় স্থানান্তরিত হয়৷ তদন্তে নেমে ১৯ এপ্রিল রাত ১১টা নাগাদ গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ ভাটি অভয়নগর থেকে প্রভাত হরি জমাতিয়া ও জয় গোবিন্দ জমাতিয়াকে আটক করে৷ তাদের বিশালগড় আদালতে তোলা হলে আদালত থেকে টিআই প্যারেডে পাঠানো হয়৷ টিআই প্যারেডে তাদের সনাক্ত হয়েছে বলে জানা গিয়েছে৷ পুলিশ তাদের জেরা করে ঐ ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত সাধন ভক্ত জমাতিয়া ও নয়ন সিংকে গ্রেপ্তার করেছিল৷ তারপরই শনিবার তাদের আদালতে তোলা হয়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top