News Flash

  • Home
  • Uncategorized
  • সরকার বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ১৫
Image

সরকার বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ১৫

কারাকাস, ২২ এপ্রিল (হি.স.) : ভেনেজুয়েলায় সরকার বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ জন| ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেলের তরফে এখবর জানা গিয়েছে| গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যেই ১১ জনের মৃতু্যর খবর পাওয়া যায়| তবে পরের দিকে মিরান্ডার পিটার এলাকায় আর চারজনের মৃতু্যর খবর পাওয়া গিয়েছে| এর ফলে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫|

প্রশাসনিক আধিকারিকদের মতে, কারাকাসের এই সংঘর্ষে শুক্রবার আহত হওয়া ছ’জনকে নিয়ে মোট আহতের সংখ্যা ৬৮ ছাড়িয়েছে| জানা গিয়েছে, মৃতদের মধ্যে আটজন লুটপাটের সময় হাইভোল্টেজ তারে বিদু্যপৃষ্ট হয়ে মারা যান| আর একজন ব্যবসায়ী নিজের দোকান বাঁচাতে গিয়ে গুলিতে মারা যান| অ্যাটর্নি জেনারেলের তরফে পাঁচজন আইনজীবীর একটি দল গঠন করা হয়েছে|

বর্তমানে ভেনেজুয়েলাতে রাষ্ট্রপতি নিকোলাস মাদুরাওর সমর্থক ও তাঁর বিরোধীদের মধ্যে প্রায়ই সংঘর্ষ চলে| বিরোধীদের অভিযোগ, দেশের অভ্যন্তরে সৃষ্ট হওয়া রাজনৈতিক ও আর্থিক সমস্যার জন্য রাষ্ট্রপতিই দায়ী| তবে ভেনেজুয়েলার উপরাষ্ট্রপতি বলেন, দেশের দক্ষিণপন্থী বিরোধীরা অনবরত হিংসার আশ্রয় নিয়ে সরকারকে পরাস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে| তারা বিভিন্ন সন্ত্রাসবাদীদের সাহায্যে দেশের নিরীহ মানুষের উপর হামলা চালাচ্ছে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top