News Flash

  • Home
  • Uncategorized
  • তিন কৃতিকে সম্বর্ধনা দিল স্পান্দনিক শিল্পী গোষ্ঠী
Image

তিন কৃতিকে সম্বর্ধনা দিল স্পান্দনিক শিল্পী গোষ্ঠী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷ বাংলা বর্ষ বরণ অনুষ্ঠান করেছে স্পান্দনিক শিল্পী গোষ্ঠী৷ আজ সন্ধ্যায় রবীন্দ্র

শুক্রবার আগরতলায় রবীন্দ্রশতবার্ষিকী ভবনে স্পান্দনিক শিল্পীগোষ্ঠি আয়োজিত বর্ষবরণ(১৪২৪ বঙ্গাব্দ) অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবর্গ৷ নিজস্ব ছবি৷

শতবার্ষিকী ভবনের এক নং হলে এই অনুষ্ঠানে যাঁদের সম্বর্ধনা জানানো হয় তাঁরা হলেন স্যন্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে, স্বাধীনতা সংগ্রামী তথা বিশিষ্ট প্রতিবাদী লেখক ও প্রাবন্ধিক দেবব্রত দত্ত ও বিশিষ্ট লেখক শ্যামল চৌধুরীকে৷ অসুস্থতার কারণে শ্যামল চৌধুরী অনুষ্ঠানে আসতে পারেননি৷ তাঁর স্ত্রীর হাতে মানপত্র ও উত্তরীয় তুলে দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি জাগরণ এর সম্পাদক পরিতোষ বিশ্বাস৷ সম্বর্ধনার উত্তরে স্যন্দন সম্পাদক স্পান্দনিক শিল্প গোষ্টীকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আজ আমাদের সভ্যতাই বিপন্ন৷ এক সময় তিনি ভেবেছিলেন বন্দুকের নলই শক্তির উৎস৷ আজও বন্দুকই বিশ্বকে শাসন করছে৷ বিশ্বের কয়েকটি শক্তিধর দেশের হাতে এমন মারণাস্ত্র আছে নিমেষে গোটা পৃথিবী ধবংস হয়ে যেতে পারে৷ প্রধান অতিথির ভাষণে ডঃ আশীষ কুমার বৈদ্য বাংলা ভাষার সামনে যে সংকট এসেছে তা তুলে ধরেন৷ বিশেষ অতিথির ভাষণে জাগরণ সম্পাদক পরিতোষ বিশ্বাস স্পান্দনিক শিল্পী গোষ্ঠীর বাংলা বর্ষ বরণ অনুষ্ঠানের জন্য ধন্যবাদ ও অভিনন্দন জানান৷ অভিনন্দন জানান, সম্বর্ধিত সুবল কুমার দে  ও দেবব্রত দত্তকে৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডভোকেট রাখাল রাজ দত্ত৷ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মৃদুল মজুমদার৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top