News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্রামগঞ্জে যান সন্ত্রাসে গুরুতর জখম ছয়জন
Image

বিশ্রামগঞ্জে যান সন্ত্রাসে গুরুতর জখম ছয়জন

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৮ এপ্রিল৷৷ মঙ্গলবার দুপুর দুইটা নাগাদ বিশ্রামগঞ্জ থানার কাছে যান দূর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন ছয়জন যাত্রী৷ বাস ও ওয়াগনার গাড়ির মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয়েছে৷ খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷
সংবাদে প্রকাশ আগরতলা থেকে টিআর-০৮-১২১১ নম্বরের একটি বাস সাব্রুমের বৈষ্ণবপুর যাচ্ছিল৷ অন্যদিকে মেলাঘর থেকে টিআর-০১-কেবি-০৭৭৭ নম্বরের একটি ওয়াগনার মুখোমুখী সংঘর্ষে লিপ্ত হয়৷ তাতে গুরুতর জখম হয় ছয়জন যাত্রী৷ ওয়াগনার গাড়িটির চালক থেকে শুরু করে সকল যাত্রীই ছিল মদমত্ত অবস্থায়৷ দূর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় বিশ্রামগঞ্জ থানার পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা৷ ওয়াগনার গাড়ির যাত্রীদের বের করে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যায়৷ গুরুতর জখম হয়েছে গাড়ির চালক বিকাশ দাস (৩২)৷ আহত যাত্রীরা হলেন বাপন দাস, মৃণাল চক্রবর্ত্তী, অমৃত ঘোষ, শ্রীজিৎ চক্রবর্ত্তী এবং কার্ত্তিক দে৷ তাছাড়া অন্যান্যরা অল্পবিস্তর আহত হয়েছেন৷ আহতদের মধ্যে বিকাশ দাস ও মৃণাল চক্রবর্ত্তীকে বিশ্রামগঞ্জ হাসপাতাল থেকে আগরতলায় জি বি হাসপাতালে রেফার করা হয়েছে৷ পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়ে গাড়িদুটি আটক করেছে৷ জানা গিয়েছে, ওয়াগনার গাড়ির চালক মদমত্ত অবস্থায় থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top