News Flash

  • Home
  • Uncategorized
  • গাড়ি থামিয়ে ব্যবসায়ীদের মারধর, টাকা ও মালপত্র লুটপাট
Image

গাড়ি থামিয়ে ব্যবসায়ীদের মারধর, টাকা ও মালপত্র লুটপাট

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ এপ্রিল৷৷ মঙ্গলবার গভীর রাতে একদল দুসৃকতির আক্রমণের শিকার হল তিনজন বস্ত্র ব্যবসায়ী৷ ঘটনা বিশালগড় বক্সনগর রোর্ডের ঘনিয়ামারা এলাকায়৷ ব্যবসায়ীদের মারধরের পাশাপাশি ৬ লক্ষ টাকার কাপড়ের বান্ডিল ও ৫২ হাজার টাকা ছিন্নতাই করে নিয়ে যায় বলে অভিযোগ৷ খবরে জানা যায়, সোনামুড়ার কাপড় ব্যবসায়ী, সিরাজ মিঞা, লিটন মিঞা, ও রাসেল মিঞা আগরতলা জয়মাতা টেক্সটাইলস থেকে ৬ লক্ষ টাকার কাপড় কিনে বোলেরো গাড়ি করে সোনামুড়া ফিরছিলেন৷ বিশালগড় বক্সনগর রোডে ঘনিয়ামারা আসতেই ৭/৮ জনের একদল দুসৃকতি কাপড় বোঝাই করা বোলেরো গাড়িটি আটক করে প্রথমে ব্যবসায়ী সিরাজ মিঞাকে মারধর করে বাকী দুজন ব্যবসায়ীকেও মারধর করে কাপড়ের বান্ডিল সহ নগদ ৫২ হাজার টাকা নিয়ে চম্পট দেয়৷ ব্যবসায়ীদের চিৎকার শুনে আশেপাশের লোক এগিয়ে আসে, এবং বিশাল পুলিশ বাহিনী হাজির হয়৷ ব্যবসায়ী সিরাজ মিঞা দুসৃকতিদের মধ্যে সহিদ মিঞা (২৩) কে চিনে ফেলে৷ তার নাম ধাম দিয়ে মামলা করা হয়৷ মঙ্গলবার রাত্রি ২টার সময় দুসৃকতি সহিদ মিঞাকে গ্রেফতার করে৷ বাকিরা পলাতক বলে জানা যায়৷ গতকাল তাকে আদালতে সোপর্দ করলে ৬ দিনের পুলিশ হেফাজতের আদের্শ দেয় বিচারক৷ বিশালগড় থানার দায়ের করা মামলা নম্বর হল ২০/১৭১ ভারতীয় দন্ডবিধির ৩১৪,৩৯৫ এবং ৩৯৭ ধারায় মামলা নথিভুক্ত করে পুলিশ তদন্তে নামে৷ পুলিশ সূত্রে খবর, বিশালগড়ের এক নামকরা মাফিয়া দুসৃকতিদের বাঁচাতে প্রচুর টাকা নিয়ে থানার আশেপাশে ঘুরছে বলে জানা যায়৷ তবে বিশালগড় থানার ডি এস পি দুসৃকতিদের অটক করতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে মাঠে নেমেছে৷ সহিদ মিঞাকে জেরা করে বেশ কিছু তথ্য পেয়েছে পুলিশ৷ এই সব তথ্যের উপর ভিত্তি করে বাকিদেরও জালে তুলতে সক্ষম হবে বলে জানায়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top