News Flash

  • Home
  • Uncategorized
  • রেশন থেকে পাচার করা চাল ও চিনি উদ্ধার দোকানে
Image

রেশন থেকে পাচার করা চাল ও চিনি উদ্ধার দোকানে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল৷৷ বড়দোয়ালীতে একটি দোকানে হানা দিয়ে আড়াইশ কেজি রেশনের চাল ও দুইশ কেজি রেশনের চিনি উদ্ধার হয়েছে৷ বুধবার সকালে সদর মহকুমার ফুড ইনস্পেক্টরের নেতৃত্বে আধিকারীকরা বড়দোয়ালীস্থিত একটি দোকানে হানা দেয়৷ ঐ দোকান থেকে রেশনের চাল ও চিনি উদ্ধার হয়েছে৷ ফুড ইনস্পেক্টর সুব্রত সাহা জানিয়েছেন, দোকানটির গোদামে চাল ও চিনি মজুত রাখা ছিল৷ তিনি জানান, রেশন শপ নং ৯২ থেকে ঐ চাল ও চিনি অবৈধভাবে দোকানে গোদামজাত করা হয়৷ দোকানের মালিক পলাতক বলে তিনি জানিয়েছেন৷ তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top