News Flash

  • Home
  • Uncategorized
  • ৩০ এপ্রিলের আধার লিঙ্ক ও এফএটিসিএ অনুযায়ী সেল্ফ সার্টিফাই করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

৩০ এপ্রিলের আধার লিঙ্ক ও এফএটিসিএ অনুযায়ী সেল্ফ সার্টিফাই করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

নয়াদিল্লি, ১২ এপ্রিল (হি.স.) : আগামী ৩০ এপ্রিলের মধ্যে নিজের কেওয়াইসি জমা দিন ব্যাঙ্কে| এছাড়া নিজের অ্যাকাউন্ট নম্বরটি আধারের সঙ্গে যুক্ত করিয়ে নিন| সেই সঙ্গে সেই তথ্যগুলি এফএটিসিএ (ফরেন ট্যাক্স কমপ্লায়েন্স অ্যাক্ট) আইন অনুযায়ী সেল্ফ সার্টিফাই করতে হবে | নতুবা ব্লক করে দেওয়া হতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট | এমনটাই নির্দেশ আয়কর দফতরের| তবে যে অ্যাকাউন্টগুলো এফএটিসিএ-র অন্তর্গত, তাদের ওপরই আয়কর দফতরের এই নিয়ম লাগু হবে|

আয়কর দফতরের নির্দেশ অনুযায়ী, যেসমস্ত গ্রাহক জুলাই ২০১৪ থেকে অগাস্ট ২০১৫ সালের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন, তাঁদের আগামী ৩০ এপ্রিলের মধ্যে নিজের কেওয়াইসি জমা দিয়ে আধার লিঙ্ক করতে হবে | আয়কর দফতরের তরফে নির্দেশিত তারিখের মধ্যে যদি গ্রাহকরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরকে আধারের সঙ্গে লিঙ্ক করতে না পারেন এবং সেল্ফ সার্টিফিকেশন জমা না দেন, তাহলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ সেই গ্রাহকের অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারে| এরপর সমস্ত জরুরি তথ্য দিয়ে ফের অ্যাকাউন্টটিকে সচল করতে পারবেন গ্রাহকরা| তবে যে অ্যাকাউন্টগুলো এফএটিসিএ-র অন্তর্গত, তাদের ওপরই আয়কর দফতরের এই নিয়ম লাগু হবে|

প্রসঙ্গত, জুলাই ২০১৫-এ ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কর সংক্রান্ত তথ্য আদান প্রদানের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়| সেখানে বলা হয়, এফএটিসিএ অ্যাক্টের অধীনে যে সমস্ত অ্যাকাউন্ট রয়েছে, সেখানকার গ্রাহকরা কেউ যদি কর ফাঁকি দেওয়ার চেষ্টা করেন, তাহলে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারে দুদেশের সরকার|

এরপরই আয়কর দফতর সিদ্ধান্ত নেয়, উল্লেখিত তারিখের মধ্যে এই সংক্রান্ত অ্যাকাউন্টধারী গ্রাহকরা যদি সেল্ফ সার্টিফিকেশন জমা দিতে না পারেন, তাহলে ওই অ্যাকাউন্ট ব্লক করা হবে|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top