News Flash

  • Home
  • Uncategorized
  • কল্যাণপুরে অগ্ণিদগ্দ হয়ে শ্রমিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য
Image

কল্যাণপুরে অগ্ণিদগ্দ হয়ে শ্রমিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৯ এপ্রিল৷৷ অগ্ণিদগ্দ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে কল্যাণপুরে৷ মৃত ব্যক্তির নাম বাবুল মজুমদার৷ বয়স আনুমানিক ৫০ বছর৷ পেশায় দিনমজুর৷ রবিবার দুপুরে তিনি অগ্ণিদগ্দ হন৷ প্রথমে কল্যাণপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তাঁর অবস্থা সংকটজনক হওয়ায় জি বি হাসপাতালে রেফার করা হয়৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে৷
সংবাদে প্রকাশ, কল্যাণপুর পঞ্চায়েত সংলগ্ণ এলাকার বাসিন্দা বাবুল মজুমদার নাকি নিজ বাড়িতেই অগ্ণিদগ্দ হয়েছেন৷ এই খবর স্থানীয় জনগণ সঙ্গে সঙ্গেই কল্যাণপুর ফায়ার সার্ভিস স্টেশনে দিয়েছেন৷ খবর পেয়ে স্টেশন থেকে দমকল কর্মীরা গাড়ি নিয়ে বেড়িয়ে পড়ে৷ একশ মিটার দূরে পৌঁছতেই ফায়ার সার্ভিসের গাড়ি বিকল হয়ে যায়৷ কাল বিলম্ব না করে দমকল কর্মীরা দৌঁড়ে ঘটনাস্থলে পৌঁছে৷ গুরুতর অসুস্থ অবস্থায় বাবুল মজুমদারকে কল্যাণপুর হাসপাতালে নিয়ে যায়৷ তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জি বি হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসক৷ এদিকে, ফায়ার সার্ভিসের মতো জরুরী পরিষেবার ক্ষেত্রে গাড়ি বিকল হয়ে যাওয়ার ঘটনায় এলাকাবাসী রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন৷ নিয়মিচ চ্যাকিং করা উচিৎ ছিল গাড়ি চলার মতো অবস্থায় থাকে কি না৷ যদিও এদিন ফায়ার সার্ভিসের কর্মীদের উপর ক্ষোভে আছড়ে পড়েনি৷ কারণ, দেখা গিয়েছে গাড়ি বিকল হয়ে যাওয়ার পরও দমকল কর্মীরা দায়িত্ব কর্তব্যের প্রতি যে নি,ঠা রয়েছে সেজন্য তাঁরা গাড়ি মেরামতির অপেক্ষা না করে দৌঁড়ে ঘটনাস্থল পৌঁছে এবং াগ্ণিদগ্দ বাবুল মজুমদারকে উদ্ধার করে হাসপাতালে পেঁছে দিয়েছেন৷ এদিকে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷ বাবুল মজুমদার কি আত্মহত্যা করেছেন নিজে গায়ে আগুন দিয়ে, নাকি অন্য কোন ভাবে তাকে অগ্ণিদগ্দ করা হয়েছে৷ তা তদন্ত করে দেখছে পুলিশ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top