News Flash

  • Home
  • Uncategorized
  • আধার কার্ড করে দেওয়ার নামে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র
Image

আধার কার্ড করে দেওয়ার নামে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৯ এপ্রিল৷৷ প্রশাসনকে ঘুমে রেখে একাংশ সরকারী কর্মচারী দালালের ভূমিকায় অবতীর্ণ হয়ে উঠেছেন আধার কার্ড করে দেওয়ার জন্য৷ ব্যাপক হারে জনগণের পকেট কাটছেন তারা৷ দালাল চক্রের বিষয়ে প্রশাসনের কাছে খবর থাকলেও আধিকারীকরা কোন ব্যবস্থা গ্রহণ করছেন না বলে অভিযোগ৷
সংবাদে প্রকাশ, দীর্ঘদিন ধরে চড়িলাম ও বিশালগড়ের নানা স্থানে চলছে আধার কার্ড তৈরীর নামে দালাল চক্রের দৌরাত্ম্য৷ অভিযোগে জানা গিয়েছে, উদয়পুরের মাতাবাড়ী ব্লকের কর্মচারী শিবু নমঃ এর উপর রয়েছে আধার কার্ড করে দেওয়ার দায়িত্ব৷ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে কারণে শিবু নমঃ ও মেলাঘর বৈরাগী বাজারের সুকান্ত দাস বৈষ্ণব এই দুইজনের আই ডি বাতিল করেছিল এজেন্সি৷ কিন্তু লোভ ছাড়েননি৷ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আধার কাড নিয়ে অনিয়মের আশ্রয় নিচ্ছেন তারা৷ সাধারাণ মানুষের হাতে আধার কার্ড পৌেেঁছ দিতে সরকার কোটি কোটি টাকার খরচ করছে৷ নিয়োগ করা হয়েছে বিভিন্ন অনুমোদিত এজেন্সি৷ প্রতিটি এজেন্সিকে এবং এজেন্সির কর্মচারীদের মাসান্তে মাইনেও দেওয়া হচ্ছে৷ কিন্তু কেন সাধারণ মানুষের চরম হয়রানির শিকার হচ্ছে হচ্ছে৷
শিবু নমঃ এবং সুকান্ত দাস বৈষ্ণব জনগণের কাছ থেকে হাজার হাজার টাকা নিচ্ছেন বলে অভিযোগ৷ গোলাঘাটির জনৈক বাসিন্দার কাছ থেকে আধার কার্ড করে দেওয়ার নামে দশ হাজার টাকা দাবি করে৷ শেষ পর্যন্ত নাকি আট হাজার টাকায় রাজি হয়েছেন৷ দীর্ঘদিন যাবৎ এই দালাল চক্রটি সক্রিয় থাকলেও প্রশাসনের তরফ থেকে তেমেন কোন কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না৷ এনিয়ে জনমনে ক্ষোভ পুঞ্জিভূত হচ্ছে বলে জানা গিয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top