News Flash

  • Home
  • Uncategorized
  • প্রশাসনকে জাগাতে এবারে অনশনে কৃষি ও উদ্যান স্নাতকরা
Image

প্রশাসনকে জাগাতে এবারে অনশনে কৃষি ও উদ্যান স্নাতকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ এপ্রিল৷৷ গণবস্থান সংগঠিত করেও দাবীর প্রতি রাজ্য সরকারের কোন পদক্ষেপ নেই দেখে শুক্রবার থেকেই অনির্দিষ্টকালের অনশন শুরু করল ত্রিপুরা কৃষি ও উদ্যান স্নাতক সমিতি৷ সংগঠনের কুড়ি জন সদস্য এদিন অনশন শুরু করেছেন৷ কিন্তু, অনশনের ঘোষণা হতেই রাজ্য প্রশাসন নড়েচড়ে বসে৷ পুলিশ ও মহকুমা প্রশাসনকে পাঠিয়ে দেওয়া হয় অনশনস্থলে৷ অনশনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য পরিকল্পনা রচনা করেছে প্রশাসন৷ কিন্তু, অনশনকারীরাও তাদের সিদ্ধান্তে অনঢ় বলে জানিয়েছেন৷ তাদেরকে বল প্রয়োগ করে অনশন প্রত্যাহারে বাধ্য করার চেষ্টা হচ্ছে৷ এই ধরনের কোন কিছু হলে তার মোকাবিলা করতে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তারা৷
এদিন সংগঠনের সভাপতি জানিয়েছেন, তাদের দাবীর প্রতি রাজ্য সরকার নরম মনোভাব পোষণ করবে বলে তারা ধারণা করেছিল৷ ৪৮ ঘন্টার গণবস্থানে তাদের এই ধারণা পাল্টে গিয়েছে৷ তাদের বক্তব্য, রাজ্য প্রশাসনের কেউ তাদের কোন কথা শুনছে না৷ এজন্যই তারা অনশনের পথ বেছে নিয়েছে৷ সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে দীর্ঘ ৭ বছর কৃষি বিভাগে টিএএফএস গ্রেড-১(এগ্রি-অফিসার) পদে কোন নিয়োগ করা হয়নি৷ মোট ৩৮৩ টি পদের মধ্যে ২৩৭ টি পদ শূন্য৷ তারা আরও জানায় এগ্রিকালচার টেকনোলোজি ম্যানেজমেন্ট কেন্দ্রীয় প্রকল্পেও একমাত্র ত্রিপুরায় কৃষি দফতরে একটি পদেও লোক নিয়োগ করা হয়নি৷ ত্রিপুরা বেকার কৃষি ও উদ্যান স্নাতক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে ২০১২ সাল থেকে টিএএফএস গ্রেড-১(এগ্রি-অফিসার) পদে লোক নিয়োগ করার জন্য কৃষি দফতরের আধিকারিকদের বহুবার অনুরোধ এবং ডেপুটেশন প্রদান করা হয়েছে৷ পাশাপাশি ২০১৬ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের সাথে দেখা করা হয়েছে এবং তিনি আশ্বাসও দিয়েছিলেন বিষয়টি খতিয়ে দেখবেন৷ কিন্তু এখনো পর্যন্ত এবিষয়ে সরকারের পক্ষ থেকে কোন প্রকার উদ্যোগ না নেওয়াতে এক প্রকার হয়েই এই অনশনে সামিল হয়েছে বলে ত্রিপুরা বেকার কৃষি ও উদ্যান স্নাতক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে৷
ত্রিপুরা বেকার কৃষি ও উদ্যান স্নাতক সমিতির দাবি টিএফসি গ্রেড-১ পদে যে ৫০টি শূন্যপদ, নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তা উচ্চ আদালতের রায় মেনে ঠিক করে এবং ঐ বিজ্ঞপ্তির (০৬-২০১৬) মধ্যদিয়ে আরও শূন্যপদে বাড়িয়ে নিয়োগ প্রক্রিয়া অতিদ্রুত সম্পন্ন করা হোক৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top