News Flash

  • Home
  • Uncategorized
  • বেটিং আশঙ্কায় দশম আইপিএলে নিয়ম ও নিরাপত্তার কড়াকড়ি
Image

বেটিং আশঙ্কায় দশম আইপিএলে নিয়ম ও নিরাপত্তার কড়াকড়ি

নয়াদিল্লি, ৭ এপ্রিল (হি.স.) : ক্রিকেটারদের বেটিংয়ের প্রভাব থেকে দূরে রাখতে দশম আইপিএলে নিয়ম ও নিরাপত্তার কড়াকড়ি| মাঠ থেকে হোটেল, সর্বত্রই সক্রিয় অ্যান্টি করাপশন ইউনিট| বিভিন্ন দলের ক্রিকেটারদের আলাদা করে ক্লাস নেওয়া হচ্ছে| কী করা যাবে আর কী করা যাবে না, তার তালিকা বুঝিয়ে দেওয়া হচ্ছে|শুধু তাই নয় ম্যাচ চলাকালীন ফোনে কথা বলা যাবে না| এমনকী পরিবারের লোক এলেও ম্যাচ চলাকালীন কোনও কথা নয়|
আইপিএলে বেটিং, স্পট ফিক্সিংয়ের অভিযোগ অসংখ্য| কোথাও তা প্রমাণিত, আবার প্রমাণের আড়ালে থেকে গিয়েছে আরও অজস্র ঘটনা| তাই দশম আইপিএলে নিয়মের কড়াকড়ি | ম্যাচ চলাকালীন ফোনে কারও সঙ্গে কথা বলা যাবে না|পরিবারের লোক এলেও ম্যাচ চলাকালীন কোনও কথা নয়| যা কথা, ম্যাচের পর| সন্দেহজনক যে কোনও কিছু দেখলে সঙ্গে সঙ্গে জানাতে হবে|যদি বৃষ্টির জন্য ম্যাচ বন্ধ থাকে, তাহলে ড্রেসিংরুমের বাইরে বেরোনো যাবে না| কোনও বন্ধু বা আত্মীয়দের সঙ্গে আড্ডা দেওয়া যাবে না|অপরিচিত কেউ যদি আগ বাড়িয়ে কথা বলতে আসে, যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে|আইপিএল চলাকালীন কারও কাছ থেকে কোনওরকম উপহার নেওয়া চলবে না|কোনও দর্শক যদি খারাপ ইঙ্গিত করে, জানাতে হবে| প্রয়োজন হলে সেই দর্শককে বের করে দেওয়া হবে|হোটেলে যদি কোনও সন্দেহজনক ফোন আসে, সঙ্গে সঙ্গে জানাতে হবে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top