News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু, আহত আরো এক
Image

পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু, আহত আরো এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ খোয়াই, ৬ এপ্রিল৷৷ পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে, আরেকজন গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷
জানা গেছে, খোয়াই গৌরাঙ্গটিলা এলাকার বাসিন্দা নয়ন সূত্রধর(৩৩) বৃহস্পতিবার নিজ বাড়িতেই বিদ্যুৎস্পৃষ্ট হন৷ এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিজ বাড়িতে নির্মাণ কাজ করার সময় জলের পাম্পে গোলযোগ দেখা দেয়৷ তখন নয়ন সূত্রধর পাম্পটি সারাই করতে শুরু করেন৷ পাম্প সারাই করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন৷ সঙ্গে সঙ্গে তাকে চেবরি প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে নিয়ে প্রতিবেশীরা৷ সেখান থেকে চিকিৎসকরা তাকে খোয়াই জেলা হাসপাতালে স্থানান্তর করেন৷ কিন্তু খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা৷ প্রতিবেশীরা জানিয়েছেন, তার পরিবারে কেউ নেই৷ বাবা মারা গেছেন অনেক দিন আগেই৷ মা প্রয়াত হয়েছেন কয়েক বছর আগে৷ মা মারা যাবার পর জেলা শিক্ষা দপ্তরে ডাই-ইন-হারনেসে তিনি চাকুরী পান৷ বিয়ে করার প্রস্তুতি চলছিল, তাই তিনি বাড়ি নির্মাণের কাজ শুরু করেন৷ কিন্তু, আজ নিজ বাড়িতেই বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে৷ তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
এদিকে, কাঞ্চনপুরে বিদ্যুৎ পরিবাহী লাইনে কাজ করতে বিদ্যুৎস্পৃষ্ট হন অমর চাকমা(৩২) নামে এক ব্যাক্তি৷ জানা গেছে, কাঞ্চনপুরের মিতিছড়া এলাকায় গত তিন দিন ধরে বিদ্যুৎ নেই৷ গতকাল করাতে বিদ্যুৎ পরিবাহী লাইনে কাজ করার গ্যাং ফেঁটে যায়৷ তাতে তার শরীরের অনেকটা পুড়ে যায়৷ প্রথমে তাকে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল৷ কিন্তু, চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে জি বি হাসপাতালে স্থানান্তর করেন৷ বর্তমানে তিনি জি বি হাসপাতালে চিকিৎসাধীন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top