News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচিত ছয় সদস্যের দলত্যাগ, কংগ্রেসের হাত ছাড়া পঞ্চায়েত
Image

নির্বাচিত ছয় সদস্যের দলত্যাগ, কংগ্রেসের হাত ছাড়া পঞ্চায়েত

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৬ এপ্রিল৷৷ বিজেপি দলের দখলে চলে গেল কংগ্রেস পরিচালিত কুমারঘাট ব্লকের দুধপুর গ্রাম পঞ্চায়েত৷ গত পঞ্চায়েত নির্বাচনে মোট ১১টি আসনের মধ্যে ৮টি আসন কংগ্রেস দল জয়লাভ করে পঞ্চায়েতের ক্ষমতায় আসে৷ গত ২রা এপ্রিল মোট আট জন কংগ্রেস দলের জয়ী প্রার্থীর মধ্যে ছয়জন একত্রিত ভাবে বিজেপি দলে যোগদান করেন বলে খবর৷ বিজেপি রাজ্য সভাপতি তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপিতে বরণ করে নেন৷ দুধপুর সুকলমাঠে  শত শত পঞ্চায়েতের বাসিন্দাকে সাক্ষী রেখে কংগ্রেস দল ত্যাগ করেন তারা৷ যার ফলে কুমারঘাট ব্লকের দুধপুর গ্রাম পঞ্চায়েতে জোর ধাক্কা খেল কংগ্রেস৷ যারা কংগ্রেস দল ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন তারা হলেন প্রধান দেবব্রত দত্ত, উপ-প্রধান সুচিত্র মজুমদার৷ এছাড়া সদস্য সুমিত্রা দাস, রমাকন্ত ধর, শৈব্রা দে, দীপক রঞ্জন দেব৷ যার ফলে মোট আট আসনের মধ্যে ৬ সদস্য দলত্যাগ করায় দুজন সদস্য বর্তমানে রয়েছেন কংগ্রেস দলে, তারা হলেন চিন্ময় সরকার ও জলধর মালাকার৷ রাজ্যে বর্তমানে কংগ্রেসের অবস্থা বেহাল৷ রে মধ্যে এই পঞ্চায়েত হাতছাড়া হওয়াতে বিপাকে পড়েছে দল৷ কংগ্রেস পঞ্চায়েতটি ধরে রাখতে মরিয়া চেষ্টা চালাচ্ছে৷ কিন্তু, শেষ পর্যন্ত কি হবে তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছে৷ খুব শীঘ্রই এই ব্যাপারে কংগ্রেস দল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গিয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top