News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল টেম্পো, মৃত ৩ পূণ্যার্থী
Image

উত্তর প্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল টেম্পো, মৃত ৩ পূণ্যার্থী

সোনভদ্র, ৭ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের সোনভদ্র জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বেপরোয়া টেম্পো| মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩ জন পূণ্যার্থী| বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে সোনভদ্র জেলার রোবার্টসগঞ্জ এলাকায় মউ কালা গ্রামের কাছে| শুক্রবার পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, পূণ্যার্থীদের নিয়ে মা আমিলা ধাম থেকে শহরের দিকে যাচ্ছিল টেম্পোটি| মউ কালা গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা টেম্পোটি উল্টে যায়| দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান ৩ জন পূণ্যার্থী| গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন| তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে|
মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৩ জন পূণ্যার্থীর নাম হল, পুলিন্দর চৌহান (৪০), রাম মুরাত (৪০) এবং শ্যামসুন্দর (৪৪)| দুর্ঘটনাগ্রস্ত টেম্পোটিকে পুলিশ আটক করেছে|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top