News Flash

  • Home
  • Uncategorized
  • আদালতের জুজুতে বুনিয়াদী শিক্ষকদের নো অবজেকশন সার্টিফিকেট দিল দপ্তর
Image

আদালতের জুজুতে বুনিয়াদী শিক্ষকদের নো অবজেকশন সার্টিফিকেট দিল দপ্তর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে শিক্ষা দপ্তরে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে৷ চাপের মুখে অবেশেষে এলিমেন্টরি এডুকেশনের শিক্ষকদের নো অবজেকশন সার্টিফিকেট দিতে রাজি হয় দপ্তর৷ এলিমেন্টরি এডুকেশনের আশি জন শিক্ষক শিক্ষিকা স্নাতক শিক্ষক পদে চাকুরীর জন্য নো অবজেকশন সার্টিফিকেটের আবেদন জানিয়েছিলেন সংশ্লিষ্ট দপ্তরে৷ কিন্তু, তাঁদের সার্টিফিকেট দেওয়া হবে না বলে জানানোর প্রেক্ষিতে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ সম্প্রতি টিচার্স রিক্র্যুটম্যান্ট বোর্ড, ত্রিপুরা এসটিজিটি শিক্ষক নিয়োগের জন্য টেট উত্তীর্ণদের নথিপত্র যাচাই করার জন্য দিনক্ষণ ঘোষণা করে৷ ১০ এপ্রিল থেকে ২০ এপ্রিলের মধ্যে টেট উত্তীর্ণদের নথিপত্র যাচাই করার নির্দেশিকা জারী করা হয়েছে৷ তাতে, এলিমেন্টরি এডুকেশনে নিযুক্ত কয়েকজন শিক্ষক শিক্ষিকা ঐ পদে টেট উত্তীর্ণ হওয়ায় নথিপত্র যাচাইয়ের জন্য নো অবজেকশন সার্টিফিকেট চেয়ে আবেদন জানান সংশ্লিষ্ট দপ্তরে৷ কিন্তু, দীর্ঘ তালবাহানার পর তাঁদেরকে জানানো হয় নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হবে না৷ এরই জেরে বৃহস্পতিবার এলিমেন্টরি এডুকেশনের আশি জন শিক্ষক শিক্ষিকা দপ্তরে নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবেই বলে জেদ ধরে বসেন৷ তাঁদের বক্তব্য ১০৩২৩ জন চাকুরীচ্যুত শিক্ষকদের ক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেটের প্রয়োজনীয়তা নেই বলে রাজ্য সরকার ছাড় দিয়েছে৷ সেক্ষেত্রে তাঁদের বেলা ব্যতিক্রমী সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে উঠেন শিক্ষক শিক্ষিকারা৷ তাঁদের বক্তব্য, এসটিজিটি শিক্ষক পদে সুযোগ পেয়েও চাকুরী না নিলে ভবিষ্যতে পদোন্নতী জুটবে না তাঁদের কপালে৷ এমনকি সহকারী প্রধান শিক্ষক, প্রধান শিক্ষকের পদ হাসিল করার জন্য পরীক্ষাতেও তাঁরা বসতে পারবেন না৷ তাই ভবিষ্যতের কথা ভেবে সুযোগ হাতছাড়া করতে চাইছেন না ঐ আশি জন শিক্ষক শিক্ষিকারা৷ কিন্তু, দপ্তর কোন সুনির্দিষ্ট যুক্তি না দেখিয়েই তাঁদেরকে এলিমেন্টরি এডুকেশনেই শিক্ষকতা করতে হবে বলে স্পষ্ট জানিয়ে দেয়৷ এদিন সকাল থেকে আশি জন শিক্ষক শিক্ষিকা দপ্তরে হাজির হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন৷ তাঁদের নো অবজেকশন সার্টিফিকেট না দেওয়া হলে প্রয়োজনে তাঁরা আদালতের দ্বারস্থ হবেন বলেও হুমকি দেন৷ দুপুর নাগাদ তাঁদেরকে জানানো হয় দপ্তরের অধিকর্তা অফিসে আসেননি৷ তাই এখন তাঁদের নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া সম্ভব নয়৷ কিন্তু, ঐ আশিজন শিক্ষক শিক্ষিকারাও নাছোড়বান্দা৷ তাঁরাও জানিয়ে দেন আজ নো অবজেকশন সার্টিফিকেট না নিয়ে কেউ বাড়ি ফিরবেন না৷ অবশেষে প্রবল চাপের মুখে সন্ধ্যা নাগাদ কয়েকজনকে নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হয়েছে৷ বাকিদের আগামীকাল দেওয়া হবে বলে দপ্তরের তরফে জানানো হয়েছে৷ এদিকে, শিক্ষকদের নিয়ে মহা সমস্যায় পড়েছে রাজ্য সরকার৷ সুপ্রিম কোর্টের আদেশে ১০৩২৩ জন শিক্ষকের চাকুরী বাতিল হওয়ায় বিদ্যালয়গুলিতে শিক্ষকের ঘাটতি বিরাট সংখ্যায় দেখা দিতে পারে বলে  চিন্তিত রাজ্য সরকার৷ এরই মাঝে আশি জন শিক্ষক শিক্ষিকা এলিমেন্টরি এডুকেশন থেকে এসটিজিটি শিক্ষক পদে চাকুরী পেয়ে গেলে প্রাথমিক শিক্ষায় তার মারাত্মক প্রভাব পড়বে৷ ফলে, তাঁদের ঠেকানো যায় কিনা সেই পরিকল্পনায় ছিল দপ্তর৷ কিন্তু, পরিণতি ভয়ানক হতে পারে আঁচ করতে পেরে তড়িঘড়ি তাদের হাতে নো অবজেকশন সার্টিফিকেট দিতে শুরু করল দপ্তর৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top