News Flash

  • Home
  • Uncategorized
  • ছড়ার জলে পড়ে এক ব্যক্তির মৃত্যু চাম্পাহাওয়রে
Image

ছড়ার জলে পড়ে এক ব্যক্তির মৃত্যু চাম্পাহাওয়রে

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৫ এপ্রিল৷৷ নদীর জল দেখতে গিয়ে প্রাণ হারাল ৩৮ বছর বয়সের দ্বীজেন দেববর্মা নামে এক ব্যাক্তি৷ ঘটনা খোয়াই এর চাম্পাহাওর থানা এলাকার পশ্চিম রাজনগর গ্রামে৷ ঘটনা সূত্রে জানা যায় বুধবার সকাল ১১টা নাগাদ দ্বীজেন দেববর্মা তার বন্ধুদের সাথে পশ্চিম রাজনগর স্থিত সিমুল তৌয়সা নামে ছড়ার জল দেখতে যায় তখনই হঠাৎ করে সে ছড়ার জলে পড়ে যায়৷ এই ঘটনা দেখে পাড়ার লোকজন চিৎকার শুরু করলে ততক্ষনে দ্বীজেন দেববর্মা জলে ভেসে যায়৷ তারপর লোকজন খোজাখোজি করতে করতে তার দেহ বৃন্দাবন ঘাটে পড়ে থাকতে দেখা যায় এবং ততক্ষনে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে৷ ঘটনার খবর পেয়ে খোয়াই থানার পুলিশ বাহিনি ঘটনাস্থলে থেকে তার মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে এবং ময়না তদন্তের জন্য খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে৷ মৃত্যুকালে দ্বীজেন্দ্র দেববর্মা তার স্ত্রী সহ ১৫ এবং ১০ বছরে দুই মেয়ে রেখে গেছেন৷ দ্বীজেন দেববর্মার মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পশ্চিম রাজনগর গ্রামে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top