News Flash

  • Home
  • Uncategorized
  • চৈত্র মেলার আয়োজন শিশু উদ্যানেই, প্রতিবাদে পথ অবরোধ ব্যবসায়ীদের
Image

চৈত্র মেলার আয়োজন শিশু উদ্যানেই, প্রতিবাদে পথ অবরোধ ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল ৷৷ চৈত্র মেলা নিয়ে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে৷ আগরতলায় শকুন্তলা রোডে চৈত্র মেলায় অস্থায়ী ব্যবসায়ীদের উঠে যাওয়ার জন্য প্রশাসনের কঠোর ব্যবস্থায় সোমবার দিনভর উত্তেজনাকর পরিস্থিতি ছিল হরিগঙ্গা বসাক রোড এবং শকুন্তলা রোডে৷ পুর নিগম নোটিশ জারি করে অস্থায়ী ব্যবসায়ীদের শিশু উদ্যানে চৈত্র মেলায় অংশ নেওয়ার জন্য নির্দেশ দেয়৷ সেই মোতাবেক সোমবার সকালে শকুন্তলা রোডের অস্থায়ী ব্যবসায়ীরা দোকান খুলতে গেলে প্রশাসন তাদের বাধা দেয়৷ তাতেই দেখা দেয় বিপত্তি৷ অস্থায়ী ব্যবসায়ীরা পুর নিগমের এই পদক্ষেপে ক্ষোভে ফেটে পড়েন৷ কিন্তু, পুর নিগমও তাদের শকুন্তলা রোডে পসরা সাজিয়ে বসতে দেওয়া হবে না বলে অনঢ় অবস্থান নেয়৷ প্রতিবাদে সমস্ত অস্থায়ী ব্যবসায়ীরা হরিহঙ্গা বসাক রোডে পথ অবরোধ করেন৷ খবর পেয়ে সদর মহকুমা শাসদ এবং পশ্চিম থানার ওসি ঘটনাস্থলে পৌঁছান৷ ব্যবসায়ীদের অবরোধ তুলে নেওয়ার জন্য প্রশাসনের তরফে অনুরোধ জানানো হয়৷ কিন্তু, তাতেও তারা অবরোধ প্রত্যাহার করে নেয়নি৷ অবশেষে পুর নিগমের সাথে বৈঠকের জন্য তাদের প্রস্তাব দেওয়া হয়৷ এরই মধ্যে স্থায়ী ব্যবসায়ীরাও সদর মহকুমা শাসকের কাছে অস্থায়ী ব্যবসায়ীদের কারণে তাদের ব্যবসায় মন্দা দেখা দিয়েছে বলে অভিযোগ করেন৷ এরপর স্থায়ী ব্যবসায়ী এবং অস্থায়ী ব্যবসায়ীদের প্রতিনিধি দল পুর নিগমের মেয়রের সাথে বৈঠক করতে যান৷ এদিন, পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা বৈঠকে অস্থায়ী ব্যবসায়ীদের নিগমের নির্দেশ মেনে শিশু উদ্যানেই চৈত্র মেলার আয়োজন করানোর জন্য সিদ্ধান্ত জানিয়ে দেন৷ কিন্তু, অস্থায়ী ব্যবসায়ীরা তাতে দ্বিমত পোষণ করেন৷ তাদের বক্তব্য, শকুন্তলা রোডেই গত দুই বছর ধরে তারা চৈত্র মেলা উপলক্ষে ব্যবসা করছেন৷ এই রোডে চৈত্র মেলায় ব্যবসা করে তাদের মুনাফা হয়৷ শিশু উদ্যানে গিয়ে ততটা বিক্রি হয়না৷ যার কারণে গত তিনদিন ধরে তারা শকুন্তলা রোডে ব্যবসা শুরু করে এখন মাঝপথে শিশু উদ্যানে যেতে রাজি নন৷ তাদের আরও বক্তব্য, এই বিষয়ে পুর নিগমের কাছে আগেই জানতে চাওয়া হয়েছিল কোথায় তারা চৈত্র মেলার হাট বসাবে৷ কিন্তু, তখন নিগমের তরফে তাদের স্পষ্ট করে কিছুই বলা হয়নি৷ ফলে, তারা শকুন্তলা রোডেই চৈত্র মেলায় ব্যবসা শুরু করে দিয়েছেন৷ এদিন বৈঠকে অস্থায়ী ব্যবসায়ীদের প্রতিনিধি দল পুর নিগমের মেয়রকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এবছর শকুন্তুলা রোডের বদলে শিশু উদ্যানে চৈত্র মেলার হাট বসাবেন না৷ তবে, আগামী বছর আগাম প্রস্তুতি নেওয়া হলে শিশু উদ্যানে চৈত্র মেলার আয়োজনে তাদের কোন আপত্তি নেই বলে জানানো হয়৷
এদিকে, অস্থায়ী ব্যবসায়ীরা শকুন্তলা রোডেই ব্যবসা করবেন বলে তাদের অনঢ় অবস্থানে আগামীকাল পুর নিগমের তরফে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে সূত্র অনুসারে জানা গিয়েছে৷ সূত্রটি জানিয়েছে, আগামীকাল সকাল থেকেই শকুন্তলা রোড সহ সংলগ্ণ এলাকায় বিশাল টিএসআর বাহিনী মোতায়েন করা হবে৷ ফলে, আগামীকাল ফের চৈত্র মেলাকে ঘিরে বিশৃঙ্খলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top