News Flash

  • Home
  • Uncategorized
  • যোগীর জন্যই আর একটা পকিস্তান হয় নি উত্তরপ্রদেশ, দাবি বিএইচপি নেত্রীর
Image

যোগীর জন্যই আর একটা পকিস্তান হয় নি উত্তরপ্রদেশ, দাবি বিএইচপি নেত্রীর

সম্ভল (উত্তরপ্রদেশ), ৩ এপ্রিল (হি.স) : উত্তরপ্রদেশ আর একটা পাকিস্তান হয়ে যেতে পারত| যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়াতেই পাকিস্তান হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে উত্তরপ্রদেশ| এমনটাই দাবি করলেন  বিশ্ব হিন্দু পরিষদ নেত্রী সাধ্বী  প্রাচী | রাজ্যের সম্ভলের এক সভায় তিনি এও বলেন, যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ায় আত্মবিশ্বাস বেড়েছে রাজ্যবাসীর|

উত্তরপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রীর সুখ্যাতি করে তিনি বলেন, মুখ্যমন্ত্রী পদে যোগী আদিত্যনাথকে নির্বাচিত করায় জয় হয়েছে হিন্দুদের| মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যবাসীর মধ্যে তিনি শুধু খুশি ও উত্সাহের সঞ্চার করেছেন তা নয়| বরং রাজ্যকে পাকিস্তানে পরিণত হওয়ার হাত থেকেও বাঁচিয়ে দিয়েছেন তিনি|

সেই সঙ্গে তিনি রাজ্যের বিগত সরকারেরও সমালোচনা করেন | বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে যোগী আদিত্যনাথ কাজ শুরু করায় গত সরকারে যাঁরা ছিলেন তাঁদের ঘুম উড়ে গেছে বলেও মন্তব্য করেন| জানান, আগের সরকারের কাজের বিচার করা হচ্ছে| খুব শিগগিরই সত্যিটা প্রকাশ্যে আসবে| কসাইখানা নিয়েও মুখ খোলেন সাধ্বী| বলেন,  যে কথা দিয়েছিল তা ২৪ ঘণ্টার মধ্যেই পূরণ করে দেখিয়েছে|

এদিকে,  যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পরেই তাঁর প্রতিষ্ঠিত সংগঠন হিন্দু যুব বাহিনীতে যোগদানের জন্য আবেদনকারীর সংখ্যা বেড়েই চলেছে | গড়ে রোজ ৫,০০০ আবেদন জমা পড়ছে| এই সংগঠনের এক আধিকারিক জানিয়েছেন, আগে সদস্য হওয়ার জন্য গড়ে প্রতিদিন ৫০০ থেকে ১,০০০ আবেদন জমা পড়ত| কিন্তু এখন আবেদনের সংখ্যা কয়েক গুণ বেড়ে গিয়েছে|

২০০২ সালে এই হিন্দুত্ববাদী সংগঠন প্রতিষ্ঠা করেন আদিত্যনাথ| গোরক্ষপুরে এই সংগঠনের সদর দফতর| হিন্দু যুব বাহিনীর সদস্য হতে গেলে অনলাইনে আবেদন করতে হয়| ছবি, সরকারি পরিচয়পত্র জমা দিতে হয়| বিনামূল্যেই সদস্যপদ দেওয়া হয় | তবে সদস্যপদ দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় খতিয়ে দেখা হচ্ছে| গুরুতর অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কারও বিরুদ্ধে মামলা দায়ের হলে তাকে সদস্য করা হচ্ছে না| অপরাধের অভিযোগ ছাড়াও কোনও বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যোগ থাকলেও সংশ্লিষ্ট ব্যক্তিকে সদস্য করা হয় না|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top