News Flash

  • Home
  • Uncategorized
  • দাবী পূরণ না হলে হাইকোর্টে মামলা করবে হোমগার্ড কর্মীরা
Image

দাবী পূরণ না হলে হাইকোর্টে মামলা করবে হোমগার্ড কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল৷৷ দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রীর কাছে কয়েকটি দাবি পূরণের আবেদন জানিয়ে আসছেন হোমগার্ডরা৷ কিন্তু, তাদের দাবি মেনে নিচ্ছে না রাজ্য সরকার৷ তাই তারা এখন দাবি পূরণ না হলে উচ্চ আদালতে দরজায় কড়া নাড়বেন বলে হুমকি দিয়েছেন৷ রবিবার সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা হোমগার্ড প্রগতিশীল সংগঠনের তরফে জানানো হয়েছে, তাদের দাবিগুলি অবিলম্বে পূরণ না হলে আগামী ১৭ এপ্রিল সংগঠন উচ্চ আদালতের দ্বারস্ত হবে৷ সেই মোতাবেক সিদ্ধান্ত গৃহিত হয়েছে৷ এর জন্য ১১ জনের আইনী পরামর্শ কমিটিও গঠিত হয়েছে৷
এদিন সংগঠনের সভাপতি চিত্তরঞ্জন দেব জানিয়েছেন, গত বছরের ১২ সেপ্ঢেম্বর এবং ২ ডিসেম্বর দুইবার মুখ্যমন্ত্রীর কাছে তাদের দাবি পূরণের আবেদন জানানো হয়েছে৷ প্রতিবারই মুখ্যমন্ত্রী তাদের দাবি পূরণ করা হবে বলে আশ্বাস দিলেও আজ পর্যন্ত কোন পদক্ষেপ নেওয়া হয়নি৷ গত ২ মার্চ সংগঠনের তরফে সুপ্রিম কোর্টের নির্দেশিকা মুখ্য সচিবের কাছে চিঠি দিয়ে পাঠানো হয়েছে৷ তা সত্বেও আজ পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয়নি৷ তাই এখন ন্যায্য দাবি আদায়ে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়া ছাড়া আর কোন রাস্তা খোলা নেই বলে জানান তিনি৷ তাঁর বক্তব্য, শীঘ্রই তাদের দাবি পূরণ করা না হলে আগামী ১৭ এপ্রিল উচ্চ আদালতের দ্বারস্থ হবে সংগঠন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top